শাহজাদ হোসেন, ফরাক্কা: গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যান। তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। ৪৮ ঘণ্টা ধরে নিখোঁজ ছিলেন তিনি। সোমবার সকালে মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কা ব্যারেজের ৮৫ নম্বর গেট থেকে উদ্ধার হয় ওই তরুণের দেহ।
বছর আঠেরোর ওই তরুণের নাম সৌম্যজিৎ মণ্ডল। তিনি মালদহের (Malda) বাসিন্দা। গত শুক্রবার ৬ জন বন্ধুর সঙ্গে মালদহের বিহারিটোলা গঙ্গায় স্নান করতে নামেন ওই তরুণ। ২ জন তলিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ।
[আরও পড়ুন: বিচ্ছিন্নতাবাদের পথ ছেড়ে সমাজের মূল স্রোতে ফেরা, বালুরঘাটে আত্মসমর্পণ কেএলও জঙ্গির]
তবে প্রথম দু’দিন ওই তরুণের কোনও খোঁজ পাওয়া যায়নি। সোমবার সকালে ফরাক্কা ব্যারেজে (Farakka Barrage) নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ান ৮৫ নম্বর গেটে তল্লাশি চালানোর সময় ওই তরুণের দেহ দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশে। দেহ উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নিহত ওই তরুণের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। মাত্র ১৮ বছর বয়সি ছেলের মৃত্যুতে নেমেছে শোকের ছায়া। চোখের জলে ভাসছেন তাঁর পরিজনেরা। প্রতিবেশীরাও কঠিন বাস্তব মানতে পারছেন না।
[আরও পড়ুন: সুরাটের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত অন্তত ২, দমকলের তৎপরতায় উদ্ধার শতাধিক]
সর্বশেষ খবর
-
কপালের চন্দন পরিষ্কার থেকে হাতে আলতো চুমু, ‘দেশু ৭’-এর প্রচারে শুভশ্রীর প্রতি যত্নশীল দেব!
-
‘হনুমান চালিশা পড়ছিলাম’, মোদির সঙ্গে কথায় চোখে জল ‘হিরো’ পাইলট মচ্ছরের
-
এনসিপিআইতে ভাঙন? জ্ঞানেশকে ভারতরত্ন ইস্যুতে ভিন্ন সুর সাংসদের গলায়
-
‘কোনও ভোটার বাদ যাবে না’, চাপের মুখে SIR শেষ হওয়া রাজ্যগুলিতে বিরাট অভিযান কমিশনের
-
একাদশ এবং দ্বাদশে শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ! কবে ইন্টারভিউ? জানাল এসএসসি