হেডলাইন দেখে শেষমেশ ক্লিকটা করেই ফেললেন তাহলে! কী ভেবেছিলেন? ভ্যাকসিনে শাপমুক্তি নাকি নতুন স্ট্রেনে ২০২০’র পুনরাবৃত্তি? আসলে দু’য়ের কোনওটাই নয়।
২০২০তেও তো কত কিছুই ঘটার ছিল! ঘটল কি? আবার যা যা ঘটল তার কোনওটারই ঘটার কথা ছিল না। কে ভেবেছিল মুখে মাস্ক আর হাতে স্যানিটাইজার নিয়ে কেটে যাবে আস্ত একটা বছর! মোদ্দা কথা হল, সব হিসেবনিকেশ ওলটপালট।
তাই এবার আর কোনও কিছুতেই আগাম বাজি ধরতে রাজি নই আমরা। তবু এত দ্বিধার মধ্যেও বলছি, একটা ঘটনা ঘটবেই। সেটা কী জানেন? আমাদের সবার শুভেচ্ছায় ২০২১-এ ‘আপনি ভালো থাকবেন’। হ্যাঁ থাকবেনই। ওই যে কথায় আছে না ‘বিশ্বাসে মিলায় বস্তু…’।
আর হ্যাঁ, বর্ষশেষের পার্টি হোক বা রাজনৈতিক পার্টি, দুটো করার সময়ই সতর্ক থাকবেন। ভোটের বছর বলে কথা!
ভাল থাকবেন। ভাল রাখবেন।
হ্যাপি নিউ ইয়ার ২০২১
টিম ডিজিটাল
সংবাদ প্রতিদিন
[আর একটা কথা, একুশে নজর রাখতে হলে নজর রাখুন সংবাদ প্রতিদিন ডিজিটালে। যে কোনও খবরের টাটকা আপডেট পেতে এখনই ডাউনলোড করুন Android বা iOS অ্যাপ]
সর্বশেষ খবর
-
দুরন্ত পারফরম্যান্সেও শেষরক্ষা হল না, আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিরুদ্ধে জয় হাতছাড়া মিশরের
-
ইউপিএসসি প্রিলিমস-এর ফলপ্রকাশ, পাশ করল কত হাজার?
-
মা-বাবাকে ছাড়া বড় হওয়া, স্পেনকে আটকে চোখে জল! কে এই কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা?
-
নবান্নে শুভেন্দু-প্রসূন সাক্ষাৎ, বাংলায় বড় বিনিয়োগের সম্ভাবনা?
-
বিশ্বকাপে অঘটনের শুরু! কেপ ভার্দের ‘বুড়ো’ গোলকিপারের হাতে আটকে গেল স্পেন, ব্যর্থ বদলি ইয়ামালও