সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর৷ ৪৪টি শাখায় মোট ৪০২ জন কর্মী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর৷ www.wbhrb.in এই ওয়েবসাইটে গিয়েই আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে৷ আগামী ১৯ ফেব্রুয়ারি রাত আটটা পর্যন্ত এই শূন্যপদগুলির জন্য অনলাইনে আবেদন করা যাবে৷
আবেদনকারীর যোগ্যতা:
- কোনও স্বীকৃত এমবিবিএস ডিগ্রি-সহ রাজ্য বা ভারতীয় মেডিক্যাল শাখায় মেডিক্যাল ডিগ্রি থাকতে হবে৷
- সুপার স্পেশ্যালিটির ক্ষেত্রে পোস্ট ডক্টরাল ডিগ্রি থাকলে ওই আবেদনকারীকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
- জাতীয় স্তরে বা কোনও শিক্ষা প্রতিষ্ঠানের জার্নালে আবেদনকারীর লেখা প্রকাশিত হয়ে থাকলে তিনি অগ্রগণ্য৷
- গ্রামাঞ্চলে ২ বছরের অভিজ্ঞতা থাকলে ওই প্রার্থীকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
- ভারতীয় বা যে কোনও রাজ্য মেডিক্যাল কাউন্সিলে রেজিষ্ট্রেশন থাকতে হবে।
[মাধ্যমিক পাশ হলেই রাজ্য পুলিশে চাকরির সুযোগ, কীভাবে করবেন আবেদন?]
আবেদনকারীর বয়স:
১ জানুযায়ী ২০১৯ অনুযায়ী আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। তফসিলি জাতি এবং উপজাতির আবেদনকারীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন৷
আবেদনের পদ্ধতি:
ইচ্ছুক প্রার্থীরা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের www.wbhrb.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন৷ আবেদনের পর গভর্নমেন্ট রিসিট পোর্টাল সিস্টেম বা জিআরপিএসের মাধ্যমে ২১০টাকা জমা দিতে হবে। তফসিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে যদিও আবেদনের জন্য ফি লাগবে না৷ আবেদন করা যাবে ১৯ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত। একাধিক আবেদন করলে তা বাতিল হতে পারে। আবেদনের সময় মেডিক্যাল ডিগ্রি সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেটের স্ক্যান করা কপি আপলোড করতে হবে।
[রাজ্য পরিবহণ দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]
বেতন:
মূল বেতন ১৫৬০০-৪২০০০ টাকা৷ সঙ্গে গ্রেড পে ৫৪০০টাকা ও অন্যান্য ভাতা। পদগুলি প্রাথমিকভাবে অস্থায়ী হলেও পরে স্থায়ী হতে পারে।
সর্বশেষ খবর
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের
-
এক আইডিতে মার্কশিট, সার্টিফিকেট, ডিগ্রি! ‘এক দেশ, এক পড়ুয়া পরিচয়’ এবার বাংলাতেও
-
কপালে ‘খ’, পরনে শাড়ি! পডকাস্টে যন্ত্রণার কথা তুলে ধরে স্যান্ডি বললেন, ‘মুখে মূত্রত্যাগ করেছিল’