সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল (ট্রেডসম্যান) পদে কর্মী নিয়োগ। শূন্যপদ মোট ১ হাজার ৪১০টি। বাংলা, বিহার, ওড়িশা, অসম, ত্রিপুরা, সিকিমে কর্মী নিয়োগ করা হবে। কবলার, টেলর, কুক, ওয়াটার কেরিয়ার, ওয়াশারম্যান, বারবার, সুইপার, পেন্টার, ইলেকট্রিশিয়ান, ড্রাফটসম্যান, টিনস্মিথ, আপহোলস্টার, পাম্প অপারেটার, ওয়েটার, মালি, খোজি, বুচার এবং ওয়েটার ট্রেডে কর্মী নিয়োগ করা হবে।
কারা আবেদনের যোগ্য?
- আইটিআই/ভোকেশনাল ইনস্টিটিউট থেকে ১ বছরের সার্টিফিকেট কোর্স পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের অভিজ্ঞতা।
- যে ট্রেডে আবেদন করা হচ্ছে, সেই ট্রেডে কাজের ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা।
শারীরিক মাপজোক:
পুরুষ:
লম্বা – ১৬৫ সেমি (তপশিলি: ১৬০ সেমি এবং পাহাড়ি এলাকা: ১৫৮ সেমি)
ছাতি – ৭৫ সেমি (না ফুলিয়ে) এবং ৮০ সেমি (ফুলিয়ে)
মহিলা:
লম্বা – ১৫৫ সেমি (তপশিলি: ১৪৮ সেমি এবং পাহাড়ি এলাকা: ১৪৭ সেমি)
[আরও পড়ুন: ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে চান? জেনে নিন আবেদনের পদ্ধতি]
বেতন:
২১ হাজার ৭০০ টাকা থেকে ৬৯ হাজার ১০০ টাকা বেতন পাবেন।
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। তফশিলিরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতি:
http:///rectt.bsf.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।
শারীরিক সক্ষমতার পরীক্ষা, উচ্চতা, বুকের ছাতি, ওজন, ট্রেড টেস্ট, লিখিত পরীক্ষা এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
[আরও পড়ুন: স্নাতক হলেই এলআইসি-তে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]
সর্বশেষ খবর
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে চুক্তি নিয়ে, এবার যুদ্ধ থামবে?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার