Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬

প্রচুর কর্মী নিয়োগ করছে রাজ্য সরকার, স্নাতক হলেই করা যাবে আবেদন

বিপুল বেতনের এই চাকরির সুযোগ হাতছাড়া করা কি ঠিক হবে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২০, ২০১৯, ১৭:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২০, ২০১৯, ১৭:৩৮

options
link
প্রচুর কর্মী নিয়োগ করছে রাজ্য সরকার, স্নাতক হলেই করা যাবে আবেদন zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মপ্রার্থীদের জন্য সুখবর৷ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর৷ একটি বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে৷ আগ্রহীরা সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhrb.in -এ গিয়ে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন৷ ইচ্ছুক প্রার্থীরা আগামী ১৪ ফ্রেবুয়ারি থেকে ২৫ ফ্রেবুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন৷ 

[আপনি কি স্নাতক? স্টেট ব্যাংকে রয়েছে প্রচুর চাকরির সুযোগ]

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ৮১৯ জনকে ফেসিলিটি ম্যানেজার গ্রেড-৩ পদে নিয়োগ করবে৷ সাধারণ (জেনারেল) প্রার্থীদের জন্য শূন্যপদ রয়েছে ৪২৪ টি৷ বাকি শূন্যপদগুলি তফসিলি জাতি (এসসি) এবং উপজাতি (এসটি), অনগ্রসর শ্রেণি (ওবিসি) এবং পিডব্লুডি প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে৷ তফসিলি জাতির জন্য ১৮১ এবং তফসিলি উপজাতিদের জন্য ৪৯ টি শূন্যপদ সংরক্ষিত৷ অনগ্রসর শ্রেণির জন্য ১৪০ টি এবং পিডব্লুডি প্রার্থীদের জন্য ২৫ টি সংরক্ষিত পদ রয়েছে৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আবেদনের যোগ্যতা:
যেকোনও বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজ থেকে স্নাতক পাশ হলেই এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে৷
আবেদনের বয়সসীমা:
ন্যূনতম ১৮ বছর থেকে ১ জানুয়ারি, ২০১৯ হিসাবে সর্বোচ্চ ৩৯ বছর বয়সিরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷ নির্ধারিত সরকারি নিয়ম অনুযায়ী, তফসিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণি এবং পিডব্লুবি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন৷ 

[সিভিক ভলান্টিয়ার পদে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

আবেদনের পদ্ধতি:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhrb.in -এ নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন আগ্রহীরা৷ আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে আবেদন৷ এই শূন্যপদের আবেদনের জন্য ১৬০ টাকা ব্যাংকে জমা দিতে হবে৷ অনলাইনে অথবা ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে হবে আবেদনকারীকে৷ ব্যাংক থেকে পাওয়া স্লিপটি আপনার আবেদনের প্রমাণপত্র৷ তাই সেটি ভুলেও হারাবেন না৷ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নিয়োগ করা হবে৷ আপাতত চুক্তি ভিত্তিতে প্রার্থীকে নিয়োগ করা হবে৷ 

বেতন:
এই শূন্যপদে যাঁরা নিযুক্ত হবেন তাঁদের গ্রেড পে ৩ হাজার ৬০০ টাকা৷ ৭,১০০ টাকা থেকে ৩৭,৬০০ টাকা বেতন পাবেন নিযুক্ত প্রার্থীরা৷  

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.