সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষুদ্র ও মাঝারি শিল্পদপ্তরে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগ করবে রাজ্য সরকার৷ http://www.pscwbapplication.in এই ওয়েবসাইটের মাধ্যমে ইচ্ছুক প্রার্থীরা ওই শূন্যপদে আবেদন করতে পারেন৷ আবেদনের শেষ দিন আগামী ৩ জুন৷ তারপর এই ওয়েবসাইটে জমা কোনও আবেদনই আর গ্রাহ্য হবে না৷
[ আরও পড়ুন: মাধ্যমিক পাশ হলেই মিলতে পারে সরকারি চাকরি, কীভাবে জানেন?]
শিক্ষাগত যোগ্যতা:
১. যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমার ডিগ্রি থাকলে এই শূন্যপদে আবেদন করা যাবে৷
২. আবেদনকারীর অবশ্যই বাংলা ভাষায় দখল থাকা আবশ্যক৷ এই ভাষায় লিখতে, পড়তে এবং কথা বলতে না পারলে আবেদন গ্রাহ্য হবে না৷
[ আরও পড়ুন: HAL-এ প্রচুর নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]
আবেদনকারীর বয়স:
১ জানুয়ারি, ২০১৯ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩৯ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারবেন৷ সরকারি নিয়মানুযায়ী তফসিলি জাতি এবং উপজাতি প্রার্থী ৫ বছর এবং অনগ্রসর শ্রেণির প্রার্থীরা সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন৷
[ আরও পড়ুন: বিএসএফের হেড কনস্টেবল পদে প্রচুর নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]
আবেদনের পদ্ধতি:
আগামী ৩ জুনের মধ্যে http://www.pscwbapplication.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহীদের আবেদন করতে হবে৷ আবেদনের পর নেট ব্যাংকিং অথবা ব্যাংকে গিয়ে ফি হিসাবে ১৬০ টাকা জমা দিতে হবে৷ অফিসিয়াল ওয়েবসাইট থেকে চালান সংগ্রহ করতে হবে৷ মনে রাখবেন, ওই চালানই কিন্তু আপনার আবেদনের একমাত্র প্রমাণপত্র৷
[ আরও পড়ুন: আপনি কি মাধ্যমিক পাশ? সেনাবাহিনীতে চাকরির আবেদন করতেই পারেন]
বেতন:
৩৯০০ টাকা গ্রেড পে-র ভিত্তিতে এই পদে নিযুক্তরা ৭ হাজার ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৩৭ হাজার ৬০০ টাকা বেতন পাবেন৷
সর্বশেষ খবর
-
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের অফিসে বালতি ভর্তি বোমা, ‘ক্ষমতায় না এলে আমাদেরই মারত’, বিস্ফোরক বিজেপি
-
এশিয়াডে অব্যাহত লভলিনার দাপট, সোনা জিতলেন অসমের বক্সার
-
জ্ঞানেশের ইস্তফার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ! দিল্লি-মুম্বইয়ে ধরপাকড়, নিষিদ্ধ জমায়েত, বন্ধ মেট্রো স্টেশন
-
ইউক্রেন যুদ্ধ অবসানে উদ্যোগী মোদি, গান্ধীর জন্মদিনে ‘বন্ধু’র শান্তিপ্রস্তাবের প্রশংসা পুতিনের
-
‘পাপিয়া খুব ভালো কাজ করছেন’, এবার বিজেপির প্রশংসায় পঞ্চমুখ কবীর সুমন!