সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিগাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। ছ’মাসের জন্য চুক্তিভিত্তিতে আপাতত কর্মী নিয়োগ করা হবে। দক্ষতার ভিত্তিতে প্রার্থীর কর্মকালের মেয়াদ বাড়ানো হতে পারে। আগ্রহী প্রার্থীরা www.wbhealth.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনের শেষ দিন ২০ অক্টোবর।
[আরও পড়ুন: ডেটা এন্ট্রি অপারেটর পদে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
১. আবেদনকারীকে অবশ্যই যেকোনও বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হতে হবে।
২. পশ্চিমবঙ্গের বার কাউন্সিলের সদস্য হলেই এই শূন্যপদে আবেদন করা যাবে।
৩. কম্পিউটার সম্পর্কে আবেদনকারীর ন্যূনতম জ্ঞান থাকা প্রয়োজনীয়।
অভিজ্ঞতা:
এই শূন্যপদে আবেদনের জন্য কলকাতা হাই কোর্টে কাজ করার কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকাও বাঞ্ছনীয়।
[আরও পড়ুন: স্নাতক হলেই LIC-তে মিলতে পারে চাকরি, আবেদনের পদ্ধতি জানেন তো?]
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০১৯ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৩৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনের পদ্ধতি:
আগ্রহী প্রার্থীকে www.wbhealth.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের ফি হিসাবে ১০০টাকা ব্যাংকে জমা দিতে হবে। তবে তফসিলি প্রার্থীদের ক্ষেত্রে ফি লাগবে মাত্র ৫০ টাকা। অনলাইনে অথবা ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে হবে। আগামী ২০ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। এরপর ওই ওয়েবসাইট থেকে চালান সংগ্রহ করতে হবে। মনে রাখবেন, এটিই আপনার আবেদনের একমাত্র প্রমাণপত্র।
[আরও পড়ুন: IBPS-এর মাধ্যমে বিভিন্ন ব্যাংকে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]
বেতন:
লিগাল অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্ত ব্যক্তিরা প্রতি মাসে ২৫ হাজার টাকা করে বেতন পাবেন।
সর্বশেষ খবর
-
এবার মাদ্রাসাতেও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা, নির্দেশিকা জারি স্বাস্থ্যদপ্তরের
-
বিশ্বকাপের ‘দ্বিতীয়’ উদ্বোধনী মঞ্চে আগুন ধরালেন নোরা, কানাডা কাঁপালেন ‘বাংলাদেশি’ ডিজে
-
জুটত না থালাভর্তি ভাতও! অভাবকে পরাস্ত করে আকাদেমি পুরস্কার পাচ্ছেন ২ ছৌ শিল্পী
-
‘বিদ্রোহী’ শিবিরে যেতেই পদ খোয়ালেন মালা রায়, মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী কে?
-
সড়কপথে ৩৫০ কিমি পাড়ি, বাংলাদেশ পৌঁছলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী