Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬
SAIL

SAIL-এ প্রচুর কর্মী নিয়োগ, আবেদনের পদ্ধতি জানেন তো?

১১ অক্টোবরের মধ্যে আবেদন করতে ভুলবেন না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১৫:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১৫:৩৬

options
link
SAIL-এ প্রচুর কর্মী নিয়োগ, আবেদনের পদ্ধতি জানেন তো? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল দ্য স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা SAIL। অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি, অপারেটর কাম টেকনিশিয়ার (বয়লার) এবং অ্যাটেনডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি পদে আপাতত কর্মী নিয়োগ করা হবে। www.sail.co.in-এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদনের শেষ দিন আগামী ১১ অক্টোবর।

অ্যাটেনডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি (এআইটিটি)
শূন্যপদ: ১৫৩টি
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ হলেই এই শূন্যপদে আবেদন করা যাবে।
আবেদনকারীর বয়সসীমা: ১১ অক্টোবর, ২০১৯ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ২৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন: এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী ১৫,৮৩০ টাকা থেকে ২২ হাজার ১৫০ টাকা বেতন পাবেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি
শূন্যপদ: ৩০২টি
শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিংয়ে ৫০ শতাংশ নম্বর পেয়ে ডিপ্লোমা করা থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন। তবে তফসিলি জাতি, উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে ৪০ শতাংশ নম্বর পেলেই চলবে।
আবেদনকারীর বয়সসীমা: ১১ অক্টোবর, ২০১৯ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ২৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন: এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী ১৬,৮০০ টাকা থেকে ২৪ হাজার ১১০ টাকা বেতন হিসাবে পাবেন।

[আরও পড়ুন: রাজ্য সরকারের শূন্যপদে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]

অপারেটর কাম টেকনিশিয়ান(বয়লার)
শূন্যপদ: ৮টি
শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিংয়ে ৫০ শতাংশ নম্বর পেয়ে ডিপ্লোমা করা থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন। তবে তফসিলি জাতি, উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে ৪০ শতাংশ নম্বর পেলেই চলবে।
আবেদনকারীর বয়সসীমা: ১১ অক্টোবর, ২০১৯ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৩০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন: এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী ১৬,৮০০ টাকা থেকে ২৪ হাজার ১১০ টাকা বেতন হিসাবে পাবেন।

[আরও পড়ুন: ডেটা এন্ট্রি অপারেটর পদে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

আবেদনকারীর শারীরিক মাপজোক:
পুরুষ প্রার্থী: উচ্চতা: ১৫৫ সেন্টিমিটার। ওজন: ৪৫ কেজি।
মহিলা প্রার্থী: উচ্চতা: ১৪৩ সেন্টিমিটার। ওজন: ৩৫ কেজি।

আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা www.sail.co.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন। আগামী ১১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। ফর্ম পূরণের পর পোস্টের ভিত্তিতে ব্যাংকে ২৫০ এবং ১৫০ টাকা জমা দিতে হবে। তবে তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীদের ব্যাংকে কোনও ফি জমা দিতে হবে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.