সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৩ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের আগে জেনে নিন শূন্যপদ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
- ৫৫ শতাংশ নম্বর পেয়ে স্নাতক (সাম্মানিক) পাশ হতে হবে।
- আবেদনকারীর কম্পিউটার সংক্রান্ত জ্ঞান থাকা আবশ্যক।
- আগ্রহী প্রার্থীদের ন্যূনতম ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
[আরও পড়ুন: বিভিন্ন পদে সিআরপিএফে ৯ হাজারেরও বেশি কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
আগ্রহী প্রার্থীরা প্রতি মাসে ২০ হাজার টাকা বেতন পাবেন।
আবেদনের পদ্ধতি:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনেই করা যাবে আবেদন।
আবেদনের শেষ দিন:
আগ্রহী প্রার্থীদের আগামী ১৩ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।
[আরও পড়ুন: জোড়া ডিগ্রি অর্জনের নেশায় কমছে শিক্ষার মান? কী বলছেন বিশেষজ্ঞরা?]
সর্বশেষ খবর
-
জিতুর বন্ধু সেজে টাকার দাবি, অশালীন প্রস্তাব! সতর্ক করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পর্দার সত্যজিতের
-
নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন প্রাক্তন স্বামী! দেখেই ‘রহস্যময়’ বার্তা উর্মিলার
-
এসিএল টু-র যুদ্ধে আল-আরবির বিরুদ্ধে ভরসা রশিদ-র্যামিরেজ, কেমন হবে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ?
-
হামিমের পর রানা, তপসিয়ায় ঘাঁটি আইএসআই এজেন্টের! বনগাঁ সীমান্ত থেকে গ্রেপ্তার
-
সৌদির অস্ত্রবাহী জাহাজে হাউথির হামলা, ‘বাব আল-মান্দেবে’ ৩ পাকিস্তানি-সহ ৬ জনের মৃত্যু