সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবিমুক্তিকে কেন্দ্র করে বলিপাড়ার তরজা যে কোন পর্যায়ে যেতে পারে তা দেখা গেল কামাল আর খানের সৌজন্যে৷ তাঁকে মাঝখানে রেখে যুযুধান দু’জন হলেন অজয় দেবগণ ও করণ জোহর৷ একজনের ছবি ‘শিবায়’, অন্যজনের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পেতে চলেছে একই দিনে৷ আগামী ২৮ অক্টোবর সেই মুক্তিকে ঘিরেই প্রযোজকদের জলঘোলার বাস্তব চিত্রটি উঠে এল কামাল আর খানের সূত্রেই৷
স্বঘোষিত এই চিত্র সমালোচকের মন্তব্যে এমনিতেই নানা বিতর্ক দেখা দেয়৷ কিন্তু যতই সমালোচিত হোন না কেন, নেটদুনিয়ায় তিনি যে তুমুল জনপ্রিয় তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ এই জনপ্রিয়তাকেই কাজে লাগিয়ে নিজেদের ছবির প্রমোশন করতে চান প্রযোজকরা৷ শুধু নিজেদের ছবির প্রমোশনই নয়, অন্যের ছবির নেতিবাচক প্রচারেও কাজে লাগানো হয় তাঁকে৷ দুর্মুখ বলে খ্যাত এই কামাল আর খানকেই নাকি শিবায় ছবির নেগেটিভ প্রচারে কাজে লাগিয়েছিলেন করণ জোহর৷ এমনটাই অভিযোগ আনেন অজয় দেবগণ৷ একটি ভিডিও ফাঁস করে তিনি সকলের সামনে ছবিটি তুলে ধরেন৷ ভিডিওতে কামালের বক্তব্য অনুযায়ী, ‘শিবায়’র নেগেটিভ প্রচারের বরাত তাঁকে দিয়েছিলেন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির প্রযোজক করণ জোহরই৷
Hear what self proclaimed no. 1 critic and trade analyst Kamaal R Khan has to say. https://t.co/wRc7moSlsZ
— Ajay Devgn (@ajaydevgn) September 1, 2016
কিন্তু এ কাহিনীর এখানেই শেষ নয়৷ অভিযোগের উত্তরে একশো আশি ডিগ্রি ঘুরে কামালের জবাব, করণ তাঁকে কোনও টাকা দেননি৷ বরং অজয়ই তাঁকে শিবায় ছবির প্রমোশন করার জন্য টাকা দিতে চেয়েছিলেন৷ এ অভিযোগের উত্তরে আবার অজয় এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, পুরো ঘটনা তদন্ত করে দেখা হোক৷ নিজের ফিল্মি কেরিয়ার ও পারিবারিক ঐতিহ্যের উল্লেখ করে তিনি জানিয়েছেন, এরকম কোনও কাজ তিনি করতে পারেন না৷
Let me clear it. Karan Johar has never paid me or asked me to bash #Shivaay n you can hear it in the tape. I said 25 Lakhs to avoid Kumar.
— KRK (@kamaalrkhan) September 1, 2016
Kumar+Ajay offered me money to bash #AeDilHaiMushkil as he is offering in the tape also but I refused. I told them that I will do it free.
— KRK (@kamaalrkhan) September 1, 2016
কে কাকে ঘুষ দিয়েছে কার ছবির নেতিবাচক প্রচারে, তা আপাতত স্পষ্ট নয়৷ তবে কামালকে শিখণ্ডী করে বলিপাড়ার দুই বড় প্রযোজক সংস্থার তরজা যে তুঙ্গে তা বলাই বাহুল্য৷
সর্বশেষ খবর
-
প্রেমিকের কাছে পালান স্ত্রী, খুঁজে বিয়ে দিয়ে জওয়ান স্বামী বললেন, ‘যে ভালো রাখবে তাঁর সঙ্গেই থাকো’
-
নেতাজিকে অপমান! জাতীয় পতাকা-সুভাষের ছবি নিয়ে প্রতিবাদে পথ হাঁটছেন বৃদ্ধ
-
জিআই ট্যাগ পাচ্ছে নয়া বাজারের ক্ষীর দই, উচ্ছ্বাস দক্ষিণ দিনাজপুরে
-
বাংলাদেশে ফের রহস্যমৃত্যু হিন্দুর! অফিসেই ঝুলন্ত দেহ উদ্ধার সাংবাদিকের
-
হবু স্বামীর সঙ্গে চওড়া হাসি মিমির, ডিসেম্বরেই বিয়ে! দেখুন এক্সক্লুসিভ ছবি