সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুব তাড়াতাড়ি নাকি বিয়ে করতে চলেছেন রণবীর-আলিয়া! নিজে মুখে একথা স্বীকার করেনি নতুন জুটি৷ তবে বি-টাউনের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এমনই জল্পনা৷ সেই জল্পনার আঁচে এবার ঘি ঢাললেন আলিয়া নিজেই৷ সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের মেয়ের নাম স্থির করে ফেললেন তিনি৷ অনেকেই বলছেন, মুখে কিছু না বললেও নাকি বিয়ের পরিকল্পনা সেরে ফেলেছেন রণবীর-আলিয়া৷ আবার কেউ কেউ বলছেন শুধু বিয়েই নয়, ব্যস্ত জীবন থেকে সময় বাঁচিয়ে ফ্যামিলি প্ল্যানিংও শুরু করে ফেলেছেন দু’জনে৷
[পর্দায় মোদির সহধর্মিনীর ভূমিকায় বাঙালি অভিনেতার স্ত্রী]
‘ব্রহ্মাস্ত্র’র সেটে মন দেওয়া নেওয়া সেরে ফেলেন রণবীর-আলিয়া৷ তারপর কখনও আইসক্রিম হাতে একসঙ্গে দু’জনকে দেখা গিয়েছে তাঁদের৷ আবার কখনও কাপুর পরিবারের সঙ্গে দেখা গিয়েছে আলিয়াকে৷ সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্টের পর ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷ রণবীর-আলিয়া জুটির চারহাত কবে এক হবে, দিনক্ষণ জানার জন্য আগ্রহী তাঁর অনুরাগীরা৷ যদিও বিয়ের কথা নিয়ে মুখ খুলতে নারাজ আলিয়া-রণবীর৷ দিনকয়েক আগে বিয়ের প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নে মেজাজও হারিয়েছিলেন আলিয়া৷ তিনি বলেছিলেন, ‘‘গত বছরেই দীপিকা-রণবীর এবং প্রিয়াঙ্কা-নিকের বিয়ে দেখেছেন সকলে৷ আমার মনে হয় এবার একটু বিরতি নেওয়া উচিত৷ আমার বিয়ে নিয়ে না ভেবে এবার নিজেদের কথা ভাবুন৷ মন দিন নিজের কাজে৷’’ আলিয়ার এই কথায় যদিও কিছুটা হলেও হতাশ হয়েছিলেন তাঁর অনুরাগীরা৷ বিয়ের জল্পনার আগুনে ঘি ঢাললেন আলিয়া৷ সম্প্রতি একটি রিয়্যালিটি শো-তে দেখা গিয়েছে তাঁকে৷ বিয়ের আগেই একেবারে মেয়ের নাম ঠিক করে ফেলেছেন অভিনেত্রী৷ তিনি বলেন, ‘‘আলমা নামটি খুবই সুন্দর৷ আমি ঠিক করেছি মেয়ের নাম রাখব আলমা৷’’
[#MeToo নিয়ে প্রতিবাদ, তনুশ্রীকে ডাকল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়]
আলিয়ার এই মন্তব্য শুনে অনেকেই বলছেন, বিয়ের আগেই পরিবার পরিকল্পনা শুরু করেছেন তিনি৷ একা আলিয়া নাকি রণবীরও তাঁর প্রেমিকার পথেই হাঁটছেন, সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি৷
সর্বশেষ খবর
-
এবার সিআইডির নজরে ক্যানিং পশ্চিমের মমতাপন্থী বিধায়ক! ৩ বছরের পুরনো মামলায় তলব
-
দ্বিপাক্ষিক সিরিজের ভবিষ্যৎ নেই! বাড়বে বহুদেশীয় টুর্নামেন্ট? আরও ভারত-পাক ম্যাচের ভাবনা আইসিসির
-
কলঙ্কিত জেএনইউ! ক্যাম্পাসেই ডেকে নিয়ে যৌন হেনস্তা অধ্যাপকের, অভিযোগ ১০ পড়ুয়ার
-
ফের কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! চিৎপুরের বন্ধ রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন
-
বিচ্ছেদে অশান্তি, সিরিয়াল থেকে ছাটাই, ‘বিগ বস’এ ওয়াইল্ড কার্ড এন্ট্রি ‘বিতর্কিত’ নায়কের!