Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ৪ অক্টোবর ২০২৬
Anupam Kher Govinda

হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে পরকীয়ায় বিতর্ক! গোবিন্দাকে কী পরামর্শ দু’বার বিয়ে করা অনুপম খেরের?

পরকীয়া গুঞ্জনের মাঝে গোবিন্দাকে কোন পাঠ দিলেন 'সিনিয়র' অনুপম খের?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১৯:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১৯:৫৭

options
link
হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে পরকীয়ায় বিতর্ক! গোবিন্দাকে কী পরামর্শ দু’বার বিয়ে করা অনুপম খেরের? zoom
পরকীয়া গুঞ্জনের মাঝে গোবিন্দাকে কড়া পাঠ 'সিনিয়র' অনুপম খেরের।
Advertisement

চর্চিত প্রেমিকা কোমলরানি স্বর্ণকারের সঙ্গে লালবাগচা রাজার দর্শনে গিয়ে নতুন জল্পনা উসকে দিলেন বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’। ফিসফাস, ঘরে প্রথম স্ত্রী সুনীতা আহুজাকে রেখেই নাকি চুপিসারে হাঁটুর বয়সি মারাঠি অভিনেত্রীর সঙ্গে বিয়ে করে ফেলেছেন গোবিন্দা! আর এহেন গুঞ্জন চাউড় হতেই বিতর্কে বিদ্ধ অভিনেতা। উঠতে-বসতে খোঁটা শুনতে হচ্ছে! এমতাবস্থায় ভ্রাতৃসম গোবিন্দাকে বিশেষ পাঠ বলিউডের অগ্রজ অভিনেতা অনুপম খেরের।

“ইম্প্রোভাইজেশন (তাৎক্ষণিক অভিনয়), অভিনয় কিংবা নাচ— কোনওটায় ওঁর সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না। তবে ব্যক্তিগত জীবন বা নিজের কোনও অভ্যেসকে কখনওই…” 

ঠিক কী ঘটেছে? মঙ্গলবার দুপুরে একাই মায়ানগরীর খ্যাতনামা পুজো প্যান্ডেলে লালবাগচা রাজার দর্শন করতে যান সুনীতা। সঙ্গে সন্তান কিংবা পরিবারের আর কোনও সদস্যকে দেখা যায়নি। তার ঘণ্টাখানেক বাদেই চর্চিত প্রেমিকার সঙ্গে একই প্যান্ডেলে গণপতি দর্শনে হাজির হন গোবিন্দা। সুনামি-প্রমাণ পরকীয়ার গুঞ্জন, স্ত্রীর একের পর এক বিস্ফোরক বাক্যবাণ, কোনও কিছুর তোয়াক্কা না করেই কোমলকে নিয়ে লালবাগচা দর্শনে যান অভিনেতা। ক্যামেরা দেখেও লুকোছুপির কোনও বালাই নেই, বরং হাসিমুখে হাত নেড়ে অভিবাদন জানান ‘হিরো নম্বর ওয়ান’। পাশেই ছিলেন তাঁর চর্চিত প্রেমিকা। আর এহেন লেন্সবন্দি মুহূর্ত ভাইরাল হতেই নেটভুবনে শোরগোল। সিংহভাগের নজর কেড়েছে কোমলরানি স্বর্ণকারের সিঁথির সিঁদুর। আর সেখান থেকেই চুপিসারে গোবিন্দার দ্বিতীয় বিয়ের গুঞ্জনের সূত্রপাত। ভাইরাল ভিডিওতে দেখা যায়, কোমলের সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর। সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে, গোবিন্দা কি সত্যিই দ্বিতীয় বিয়েটা সেরে ফেললেন? ‘হিরো নম্বর ওয়ান’কে নিয়ে কাদা ছোড়াছুড়িরও অন্ত নেই। এহেন পরিস্থিতি দেখে এবার ভ্রাতৃসম ‘চিচি’কে কড়া পাঠ দিলেন ‘সিনিয়র’ অনুপম খের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
লালবাগচায় চর্চিত প্রেমিকা কোমলরানির সঙ্গে গোবিন্দা

বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জনে নিত্যদিন যেভাবে গোবিন্দাকে নিয়ে কাদা ছোঁড়াছুড়ি শুরু হয়েছে, সেই বিষয়টিকে মোটেই ভালো নজরে দেখছেন না প্রবীণ অভিনেতা। অনুপম খেরের মন্তব্য, “গোবিন্দাকে আমি খুব পছন্দ করি। আমার মতে, আমি যাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে ও অন্যতম সেরা অভিনেতা। ওঁর সঙ্গে ১০-১২টি সিনেমায় কাজ করেছি। ইম্প্রোভাইজেশন (তাৎক্ষণিক অভিনয়), অভিনয় কিংবা নাচ— কোনওটায় ওঁর সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না। তবে ব্যক্তিগত জীবন বা নিজের কোনও অভ্যেসকে কখনওই নিজের গোটা জীবনের অর্জনকে ছাপিয়ে যেতে দেওয়া উচিত নয়।” এখানেই অবশ্য থামেননি তিনি।

“সকলের জীবনেই কোনও না কোনও দুঃখ বা কঠিন সময় আসে। আমার মনে হয় গোবিন্দা নিজেকে কীভাবে মার্কেটিং করতে হয়, সেটা জানে না…” 

অনুপম খেরের সংযোজন, “ওকে বিচার করার মতো আমি কেউ নই। ও নিজের জীবন সম্পর্কে সবচেয়ে ভালো জানে এবং ও নিজেই পরিস্থিতি সামলাতে পারবে। একবার আমি ওকে ফোন করেছিলাম। ও বলেছিল, পরে আমাকে ফোন করবে। আমি শুধু ওকে বলতে চেয়েছিলাম- এটাও দুঃসময়টাও কেটে যাবে। সকলের জীবনেই কোনও না কোনও দুঃখ বা কঠিন সময় আসে। আমার মনে হয় গোবিন্দা নিজেকে কীভাবে মার্কেটিং করতে হয়, সেটা জানে না। বরং পারিপার্শ্বিক পরিস্থিতি ও জীবনের নানা জটিলতার চাপে ও কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে। তবে এখনও হাল ছাড়েনি। তাই আশার আলো দেখছি। প্রার্থনা করছি, ও যেন আবার ঘুরে দাঁড়ায় এবং আরও অনেক বেশি কাজ করে।” এক সাক্ষাৎকারে অনুপমের এহেন মন্তব্য প্রকাশ্যে আসার পরই প্রবীণ অভিনেতার নিজের ‘দুই বিয়ের’ কথা মনে করিয়ে দিয়েছে নেটভুবন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.