Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬
Anupam Kher

ঋতুপর্ণর সঙ্গে আরেকটি ছবিতে কাজের কথা ছিল, আজ ও থাকলে ভীষণ খুশি হত: অনুপম খের

অনুপম প্রযোজিত সিনেমা অভিনয়ের সুযোগ পেয়ে কী জানালেন টোটা, পাওলিরা?

Advertisement
পূর্বাশা দাস
পূর্বাশা দাস

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ১৯:৪৯

link
পূর্বাশা দাস
পূর্বাশা দাস

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ১৯:৪৯

options
link
ঋতুপর্ণর সঙ্গে আরেকটি ছবিতে কাজের কথা ছিল, আজ ও থাকলে ভীষণ খুশি হত: অনুপম খের zoom
কলকাতায় এসে নস্টালজিক অনুপম। ডুব দিলেন ঋতুপর্ণর স্মৃতিতে। 

যে কোনও সময় ইচ্ছে থাকলেই শুরু থেকে শুরু করা যায়! তবে সেই শুরু বাধ্যতামূলক না স্বতঃস্ফূর্ত? তা জানাবে নতুন ছবি ‘শুরু থেকে শুরু’। পালাবদলের বাংলায় ছাব্বিশ বছর পর প্রযোজনায় ফিরছেন বলিউড অভিনেতা-প্রযোজক অনুপম খের। ফিরদৌসুল হাসানের ফ্রেন্ডস্ কমিউনিকেশনের সঙ্গে যৌথভাবে ‘শুরু থেকে শুরু’ ছবি প্রযোজনা করবেন অনুপম। ২০০০ সালে ঋতুপর্ণ ঘোষের ছবি ‘বাড়িওয়ালি’ প্রযোজনা করেছিলেন তিনি। ছবির আনুষ্ঠানিক ঘোষণায় কলকাতায় এসে নস্টালজিক অনুপম। ডুব দিলেন ঋতুপর্ণর স্মৃতিতে। 

“আজ ভীষণভাবে ঋতুদার কথা মনে পড়ছে। ঋতুদাকে ইনফ্যাক্ট আমার প্রতিদিনই মনে পড়ে। আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে…।” 

অনুপম বললেন, “ছাব্বিশ বছর আগে আমি ঋতুপর্ণ ঘোষের ছবি প্রযোজনা করেছিলাম। আবার বাংলা ছবি প্রযোজনা করছি। আজ শহরে এসেই ঋতুপর্ণর কথা খুব মনে পড়ছিল। ঋতুপর্ণ থাকলে ভীষণ খুশি হত।” আক্ষেপের সুরে অনুপম আরও যোগ করলেন, “ঋতুপর্ণর আরও একটি ছবিতে কাজ করার কথা হয়েছিল। কিন্তু, দুর্ভাগ্যজনকভাবে সেই কাজ হয়নি। তার আগেই উনি আমাদের ছেড়ে চলে গেছেন।” শমীক বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘শুরু থেকে শুরু’ ছবিতে অভিনয় করছেন টোটা রায়চৌধুরি। টোটার কথায়, “আজ ভীষণভাবে ঋতুদার কথা মনে পড়ছে। ঋতুদাকে ইনফ্যাক্ট আমার প্রতিদিনই মনে পড়ে। আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ঋতুদা ছাড়া এই জায়গায় পৌঁছতে পারতাম না।’ ‘শুরু থেকে শুরু’ ছবিতে টোটা ছাড়াও অভিনয় করবেন পাওলি দাম, রাহুল বোস। উচ্ছ্বসিত পাওলি দামের সংযোজন, “এই ছবি আমার কাছে রিইউনিয়নের মতো হবে। এর আগে আমি রাহুলদা এবং টোটাদা দুজনের সঙ্গেই কাজ করেছি। নতুন ছবিতেও কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।” পাওলির কাছে ‘শুরু থেকে শুরু’ করার গুরুত্ব অনেক। প্রতিটা দিনই তাঁর কাছে নতুন। তাই প্রতিদিনই শুরু থেকে শুরু করতে চান তিনি। রাহুল বোস বলেন, “ছবিটা মূলত সম্পর্কের গল্প। আমার চরিত্রের অনেক স্তর রয়েছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
অনুপম খের প্রযোজিত ছবিতে টোটা রায়চৌধুরী, পাওলি দাম

এই ছবিতে সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। একসময় বাংলায় চুটিয়ে কাজ করে:ছেন। বাংলা ছবির গানের মোড় ঘুরিয়েছিলেন তিনি। তবে মাঝে তাঁর কাজে কিছুটা ভাঁটা পড়েছিল। আবারও স্বমহিমায় ফিরছেন জিৎ। জিতের কথায়, ‘অনুপম খের প্রযোজিত বাংলা ছবিতে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। আশা করছি, বাংলায় আরও ভালো কাজ হবে।’ বাংলায় সরকার বদলের পরেই অনুপমের বাংলা ছবির প্রযোজনায় ফেরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়-সহ আরও অনেকে। বাংলা ছবির কাজ নিয়ে আশাবাদী অনুপম। শহরে এসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তিনি। এবার নিয়মিত বাংলা ছবি প্রযোজনা করবেন বলেও জানিয়েছেন অনুপম খের। বাংলা ছবিতে বাইরের লগ্নি নিয়ে লক্ষ্মীলাভের আশায় বুক বাঁধছে সিনে ইন্ডাস্ট্রি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.