সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবর অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলিতে অভিনেতা-অভিনেত্রীরা একটা কথা বলে থাকেন, দর্শকরাই তাঁদের শিল্পীর থেকে নক্ষত্র বানাতে পারেন৷ আর তার জন্য দর্শকদের অসংখ্য ধন্যবাদ জানান৷ কিন্তু দর্শকরা কি শুধু ধন্যবাদে খুশি হতে পারেন? তাই দর্শকদের আনন্দ দিতে মাঝেমধ্যে তাঁদের স্পেশাল পারফরম্যান্স দেন সেলেবরা৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কখনও আসেন লাইভ, কখনও আবার পোস্ট করেন মজার ভিডিও৷
একইভাবে ভক্তদের জন্য বিশেষ দুটি ইনস্টাগ্রাম ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা৷ গাড়িতে সফর করার পথে ভাংড়ার তালে রীতিমতো নাচলেন অভিনেত্রী৷ শুধু ভাংড়াই নাচলেন না তিনি৷ সুলতান ছবির একটি র্যাপে গলা মেলালেন তিনি৷
সম্প্রতি ইমতিয়াজ আলির আগামী ছবি ‘দ্য রিং’-এর শুটিংয়ের কাজে শাহরুখ এবং অনুষ্কা রয়েছেন আমস্টারডামে৷ সেখান থেকেই ভক্তদের ইনস্টা ভালবাসা পাঠালেন অনুষ্কা৷
সর্বশেষ খবর
-
যোগী সাক্ষাতে টিম ‘হনুমান অংশ’, ধর্মীয় আবেগকে অস্ত্র করে ভোটবাক্স ভরার ধান্দা! তোপ কং নেতার
-
শুভেন্দুর নিহত আপ্ত সহায়ক চন্দ্রনাথের মা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী? তুঙ্গে জল্পনা
-
কাদা মাটিতে চাপ রক্ত! ময়নার পানের বরজে উদ্ধার হাত-পা বাঁধা মহিলার বিবস্ত্র দেহ
-
শিক্ষক দিবসের ফিস্টে প্রধান শিক্ষককেই মার পড়ুয়াদের! ভিডিও ভাইরাল হতেই অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর
-
কোমরে শিকল, টেনে হিঁচড়ে হাঁটানো হল রাস্তায়! তালিবানি কায়দায় কিশোরীকে অত্যাচার বাংলাদেশে