Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬

রোজ শুটিংয়ে উর্বশীর খাবারের বিল ৫ হাজার টাকা, বিরক্ত প্রযোজক

শুটিংয়ের মাঝেই নাকি লম্বা লম্বা বিরতি নিচ্ছেন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১৪:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১৪:৫৩

options
link
রোজ শুটিংয়ে উর্বশীর খাবারের বিল ৫ হাজার টাকা, বিরক্ত প্রযোজক zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নায়িকা হিসেবে বি-টাউনে এখনও সেভাবে ছাপ ফেলতে পারেননি। ‘হেট স্টোরি ৪‘ মুক্তি পাওয়ার এখনও দেরি আছে। আপাতত পরের ছবি ‘ভানুপ্রিয়া’র শুটিং চলছে। কিন্তু এর মধ্যেই অভিনেত্রী উর্বশী রাউতেলার অঢেল চাহিদা আর বায়নাক্কা চরমে উঠেছে। অহংকারে যেন মাটিতে পা পড়ছে না। নিজের অভিনয় নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি। বরং তাঁর সমস্ত মনোযোগ খাওয়া-দাওয়ায়। আর তাঁর এমন আচরণে রীতিমতো বিরক্ত ছবির নির্মাতারা।

[শাহরুখের ‘মিডিয়া ম্যানেজার’ হয়ে এ কী করলেন ক্যাটরিনা?]

শুটিং সেটে উর্বশী যা শুরু করেছেন, তাতে নাকি অতিষ্ঠ হয়ে উঠেছেন পরিচালক থেকে প্রযোজক সকলেই। কী করছেন অভিনেত্রী? জানা গিয়েছে, প্রতিদিন নাকি পাঁচতারা হোটেল থেকে বিপুল পরিমাণ খাবারের অর্ডার দিচ্ছেন তিনি। যে খাবারে আরাম করে ১০-১২ জনের খাওয়া হয়ে যায়। আর সেই খাবারের বিল ধরাচ্ছেন প্রযোজককে। সবচেয়ে অদ্ভুত বিষয় হল, যে পরিমাণ খাবার তিনি অর্ডার করেন, তার সামান্যই নিজে খান। বাকিটা বাড়ির লোকজনের জন্য পাঠিয়ে দেন। শুধু তাই নয়, শুটিংয়ের মাঝেই লম্বা লম্বা বিরতি নিচ্ছেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[‘আমি ও খুশি মা হারিয়েছি, কিন্তু বাবা নিজের ‘জান’ হারিয়েছেন’]

শুটিং ইউনিটের এক ব্যক্তি জানাচ্ছেন, শুটিং সেটে আসার জন্য বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে বসা মাত্র প্রযোজকদের ফোন করে উর্বশীর সহকারী জানিয়ে দেন সেদিন কী কী খাবেন তিনি। মেনুতে তাঁর কোন কোন খাবার প্রয়োজন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি আরও বলছেন, “আমরা মীরা রোডে শুটিং করলেও উর্বশীর জন্য খাবার আনতে হয় জুহুর জে ডব্লিউ ম্যারিয়ট থেকে। মাঝে মধ্যেই বাড়িতে বাবা-মাকে ফোন করে জিজ্ঞেস করেন, তাঁরা কী খেতে চান। সেই মতো খাবার পৌঁছে যায় অভিনেত্রীর বাড়িতেও। প্রতিদিন উর্বশীর খাবারের খরচ কমপক্ষে পাঁচ হাজার টাকা।” তাঁকে নিয়ে আরও ঝঞ্ঝাট রয়েছে। প্রায় এক-দেড় ঘণ্টা নাকি নিজের ভ্যানিটি ভ্যানে বসেই কাটিয়ে দেন তিনি। কিন্তু এত লম্বা ব্রেক নিয়ে করেন কী? উর্বশী নাকি আর কী কী খাবেন, সে কথাই বসে ভাবেন। মেক-আপ ম্যানের থেকে নাকি রোজ ওয়েট-টিস্যুর প্যাকেটও নিয়ে নেন। সব মিলিয়ে ছবির কর্মী, প্রযোজক সকলেই তাঁর ব্যবহারে অত্যন্ত অসন্তুষ্ট। তাঁর ভাবমূর্তি যে ভক্তদের কাছে অপ্রীতিকর হতে পারে, তা কি খেয়াল আছে অভিনেত্রীর? কে জানে!

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.