Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Liger event

অজ্ঞান মহিলা ফ্যান! বিজয় দেবেরাকোন্ডার ‘লাইগার’ ছবির প্রচারে তুলকালাম, দেখুন ভিডিও

নায়িকা অনন্যাকে নিয়ে মু্ম্বইয়ের শপিং মলে ছবির প্রচার করতে গিয়েছিলেন বিজয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২২, ১৭:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২২, ১৭:৩২

options
link
অজ্ঞান মহিলা ফ্যান! বিজয় দেবেরাকোন্ডার ‘লাইগার’ ছবির প্রচারে তুলকালাম, দেখুন ভিডিও zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার মতো তারকাদের জনপ্রিয়তাও আর নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নয়। তাই তো করণ জোহর প্রযোজিত ‘লাইগার’ সিনেমার নায়ক দাক্ষিণাত্যের সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda)। আর সেই ছবির প্রচার যখন মুম্বইয়ে হয়, তখন তুলকালাম কাণ্ড ঘটে। ভিড়ে চাপে জ্ঞান হারান মহিলা ফ্যান।

Vijay Deverakonda

Advertisement

সম্প্রতি নভি মুম্বইয়ের এক শপিং মলে ‘লাইগার’ সিনেমার প্রচারে গিয়েছিলেন বিজয় দেবেরাকোন্ডা এবং অনন্যা পাণ্ডে। দু’জনের আসার খবর শুনেই মলে ভিড় জমতে থাকে। অনেকে আবার প্ল্যাকার্ড হাতে চলে আসেন। তাতেই পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। একটি ভিডিওয় দেখা যায়, ভিড়কে শান্ত করার চেষ্টা করছেন বিজয়। তাঁর চোখেমুখে আতঙ্কও দেখা যায়।”, একটু সামলে। আমরা এখানেই রয়েছি। কোথাও যাচ্ছি না”, একথা বলতে থাকেন বিজয়। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: চুটিয়ে সঙ্গমের পর শুধু এক গ্লাস জল চাই! যৌনতা নিয়ে গোপন কথা ফাঁস বিদ্যা বালানের]

এতে অবশ্য বিশেষ লাভ হয়নি। শোনা যায়, ভিড়ের চাপে বিজয়ের এক মহিলা অনুরাগী অজ্ঞান হয়ে যান। পরিস্থিতি বেগতিক দেখে মাঝপথে প্রচার থামিয়ে দেওয়া হয়। বিজয়-অনন্যা মল থেকে বেরিয়ে যান। পরে সোশ্যাল মিডিয়ায়, অনুরাগীদের এত ভালবাসার জন্য কৃতজ্ঞতা জানান। “আশা করি সকলে সুস্থ ও ভাল আছেন”, একথাও লেখেন দক্ষিণী তারকা। 

আগামী ২৫ আগস্ট সিনেমা হলে হিন্দি, তামিল, তেলুগু-সহ মোট পাঁচটি ভাষায় মুক্তি পাচ্ছে ‘লাইগার’। ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছেন মাইক টাইসনও। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রম্যা কৃষ্ণাণ। শ্যুটিং হয়েছে মার্কিন মুলুকে।

[আরও পড়ুন: সলমনের মতো আর কোন বলিউড তারকার বন্দুক ও বুলেটপ্রুফ গাড়ি রয়েছে জানেন?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.