Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
Abhhiman Trailer

‘অভিমান’-এর ট্রেলার লঞ্চে এক মঞ্চে বর্ষীয়ান পরিচালকরা, পা ছুঁয়ে প্রণাম প্রসেনজিৎ-শুভশ্রীদের

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দ্বৈত চরিত্র, যিশু সেনগুপ্তের দাপুটে উপস্থিতি সিনেমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে সেই আভাসই রয়েছে অভিমানের ট্রেলারে! এদিন ট্রেলার ও মিউজিক লঞ্চের অনুষ্ঠানে তৈরি হয়েছিল এক নস্ট্যালজিক মুহূর্ত। সেটা ঠিক কীরকম?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৬, ১২:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৬, ১২:৩০

options
link
‘অভিমান’-এর ট্রেলার লঞ্চে এক মঞ্চে বর্ষীয়ান পরিচালকরা, পা ছুঁয়ে প্রণাম প্রসেনজিৎ-শুভশ্রীদের zoom
'অভিমান'-এর ট্রেলার লঞ্চে এক মঞ্চে বর্ষীয়ান পরিচালকরা, পা ছুঁয়ে প্রণাম প্রসেনজিৎ-শুভশ্রীদের
Advertisement

শনিবার সন্ধ্যা সাতটা, ‘অভিমান’-এর ট্রেলার (Abhhiman Trailer) মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন বাংলা ছবির অনুরাগীরা। ঘড়ির কাঁটার সময় ধরে তারকাখচিত এক সন্ধ্যা আপামর বাঙালিকে উপহার দিলেন নবাগত প্রযোজকদ্বয় সৌরভ দাস ও যিশু সেনগুপ্ত। দোসর ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায় সহ পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত ও টলিপাড়ার একগুচ্ছ সেলেব। বহুপ্রতিক্ষীত ‘অভিমান’-এর ট্রেলার মুক্তি পেতেই আরও একবার শুভশ্রীর সাবলীল অভিনয়ের ঝলকে মুগ্ধ দর্শক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দ্বৈত চরিত্র, যিশু সেনগুপ্তের দাপুটে উপস্থিতি সিনেমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে সেই আভাসই রয়েছে অভিমানের ট্রেলারে!

এদিন ট্রেলার ও মিউজিক লঞ্চের অনুষ্ঠানে তৈরি হয়েছিল এক নস্ট্যালজিক মুহূর্ত। সেটা ঠিক কীরকম? যিশু সেনগুপ্ত ও সৌরভ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘অভিমান’। তাই অনুষ্ঠানেও ‘স্পেশাল টাচ’ তথা বিশেষ চমক থাকবে না তাই কখনও হয়? নিশ্চয়ই না, আর ঠিক সেই কারণেই আমন্ত্রিত ছিলেন ইন্ডাস্ট্রির সিংহভাগ বর্ষীয়ান পরিচালকরা। এক ছাদের নীচে টলিপাড়ার খ্যাতনামা ছবি নির্মাতারা। হুইল চেয়ারে অভিমানের ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এসেছিলেন বিশিষ্ট পরিচালক প্রভাত রায়। এছাড়াও উপস্থিত ছিলেন স্বপন সাহা সহ হরনাথ চক্রবর্তী, অনুপ সেনগুপ্তর মতো স্বনামধন্য ব্যক্তিত্বরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরিচালক হরনাথ চক্রবর্তীর হাতে শ্বশুরবাড়ি জিন্দাবাদ-এর পোস্টার তুলে দিয়ে সংবর্ধনা জানালেন ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সবমিলিয়ে ‘অভিমান’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে তৈরি হয়েছিল একটা আবেগঘন মুহূর্ত তা বললে অত্যুক্তি হবে না। প্রত্যেক পরিচালকের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছেন পর্দার শ্রী ওরফে শুভশ্রী, যিশু। স্নেহের প্রতিদানে প্রসেনজিতকেও প্রণাম অভিনেতা-প্রযোজক যিশুর। প্রসেনজিতের পা ছুঁয়ে পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের প্রণামের মুহূর্তও লেন্সবন্দি। 

অনুষ্ঠান শেষে গাড়ি পর্যন্ত পরিচালক প্রভাত রায়কে এগিয়ে দিয়ে আরও একবার দায়িত্ববোধের নজির গড়লেন ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শুধু অভিনেতাই নন, প্রযোদ্বয়ও কিন্তু যথেষ্ট কর্তব্যপরায়ন। ‘অভিমান’-এর গ্র্যান্ড ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে নিজের হাতে লাইট, গাছের টব সব সামলালেন যিশু সেনগুপ্ত।

অন্যদিকে মায়ের পায়ে চোটের কারণে অনুষ্ঠান শেষে কোলে নিয়ে গাড়িতে তুললেন সৌরভ। উল্লেখ্য, ‘প্রিয়তম’ সৌরভের প্রযোজনা সংস্থার প্রথম ছবির ট্রেলার লঞ্চেউপস্থিত ছিলেন ‘বং বার্বি’ দর্শনা বণিক। প্রসেনজিৎ, শুভশ্রী আর যিশুর সম্পর্কের সমীকরণের সঠিক উত্তরের জন্য ১৯ জুন পর্যন্ত একটু অপেক্ষা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.