দিন কয়েক ধরেই চর্চায় শচীনপুত্রের বিয়ের অনুষ্ঠান। বৃহস্পতিবার মুম্বইয়ে সাতপাকে বাঁধা পড়়লেন অর্জুন তেণ্ডুলকর এবং সানিয়া চান্দোক। প্রাক-বিবাহ অনুষ্ঠানের মতো বিয়ের আসরেও নজরে তারকাদের ঝলমলে উপস্থিতি। দম্পতি হিসেবে জীবনের নতুন ইনিংস শুরুর শুভক্ষণে অর্জুন-সানিয়াকে শুভেচ্ছা জানাতে হাজির গোটা বচ্চন পরিবার। সেই সুবাদেই দীর্ঘদিন বাদে জয়া-অমিতাভের সঙ্গে ছেলে-বউমা অভিষেক-ঐশ্বর্যকে পাওয়া গেল একফ্রেমে।
নবদম্পতিকে আশীর্বাদ জানাতে বচ্চন পরিবারের পাশাপাশি উপস্থিত ক্রীড়াদুনিয়ার ব্যক্তিত্বরাও। তালিকায় সস্ত্রীক গাভাসকর, মহেন্দ্র সিং ধোনি, সাক্ষী, বীরেন্দ্র শেহবাগ, সুরেশ রায়না, ইউসুফ পাঠান, হরভজন সিং, সস্ত্রীক রাহুল দ্রাবিড়, জাহির খান ও সাগরিকা ঘাটকে, অনীল কুম্বলে, ইরফান পাঠান। স্ত্রী হেজেল কিচের সঙ্গে দেখা গেল যুবরাজ সিংকেও।
আরও পড়ুন:
বছর দেড়েক ধরেই বচ্চন পরিবারের অন্তর্দ্বন্দ্বের গুঞ্জনে সেলেব পাড়ায় ফিসফাস! যদিও ডিভোর্স জল্পনায় জল ঢেলে অভিষেক-ঐশ্বর্য কখনও মেয়ের স্কুলের অনুষ্ঠানে আবার কখনও বা বর্ষবরণের ছুটি কাটিয়ে ফেরার পথে পাপারাজ্জিদের ফ্রেমে ধরা দিয়েছিলেন, তবে শ্বশুর-শাশুড়ি অমিতাভ এবং জয়ার সঙ্গে দীর্ঘদিন বলিউডের কোনও হাইপ্রোফাইল অনুষ্ঠানে একসঙ্গে ধরা দেননি বউমা ঐশ্বর্য রাই বচ্চন। তবে মান-অভিমানের পালা মিটিয়ে এবার শচীনপুত্রের বিয়ের আসরে একসঙ্গে ধরা দিল গোটা বচ্চন পরিবার। বলাই বাহুল্য, দীর্ঘদিন বাদে ‘জুনিয়র বচ্চন’ দম্পতিকে একসঙ্গে কোনও বিয়ের অনুষ্ঠানে দেখে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি ছবিশিকারীরা। যা কিনা আপাতত নেটভুবনে দাবানল গতিতে ভাইরাল। সেখানেই দেখা গেল, একে-অপরের হাতে হাত রেখে বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করলেন অভিষেক-ঐশ্বর্য। অন্যদিকে রং মিলান্তি পোশাকে নজর কাড়লেন জয়া-অমিতাভ। বছর কয়েক বাদে গোটা বচ্চন পরিবারকে দেখে আশ্বস্ত অনুরাগীরাও।
View this post on Instagram
মুম্বইয়ের স্বনামধন্য শিল্পপতি রবি ঘাইয়ের নাতনি সানিয়া চন্দোকের সঙ্গে বৃহস্পতিবার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলেন অর্জুন তেণ্ডুলকর। নবদম্পতিকে আশীর্বাদ জানাতে বচ্চন পরিবারের পাশাপাশি উপস্থিত ছিলেন ক্রীড়াদুনিয়ার ব্যক্তিত্বরাও। তালিকায় রয়েছেন সস্ত্রীক গাভাসকর, মহেন্দ্র সিং ধোনি, সাক্ষী, বীরেন্দ্র শেহবাগ, সুরেশ রায়না, ইউসুফ পাঠান, হরভজন সিং, সস্ত্রীক রাহুল দ্রাবিড়, জাহির খান ও সাগরিকা ঘাটকে, অনীল কুম্বলে, ইরফান পাঠান। স্ত্রী হেজেল কিচের সঙ্গে দেখা গেল যুবরাজ সিংকেও। এছাড়াও সিনেপাড়ার আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সপরিবারে রাজকুমার হিরানি, ফারহান আখতার, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি, সস্ত্রীক শঙ্কর মহাদেবন-সহ আরও অনেকে। বিয়ের আসরে রং মিলান্তি পোশাকে নজর কাড়়লেন আকাশ আম্বানি ও শ্লোকা মেহেতা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা
-
সাতসকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা, তল্লাশির আগেই ‘পলাতক’ তৃণমূল নেতা
-
৪ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন