ইরানের উপর যৌথ হামলা চালিয়েছে ইজ়রায়েল ও আমেরিকা। তার আঁচ পড়েছে দুবাইতেও। সেখানেই বেশ কয়েকদিন ধরে আটকে টলিউডের লেডি সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও তাঁর ছেলে ইউভান। বুধবার রাতের বিমানে দেশে ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু শেষ মুহূর্তে বাতিল সেই বিমানও। ফলে এখনও দুবাইয়ে আটকে শুভশ্রী-ইউভান। কবে ফিরবেন তাঁরা? স্বাভাবিকভাবেই এই প্রশ্নই উঁকি দিচ্ছে সকলের মনে। খোলসা করলেন পরিচালক তথা শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী।

আরও পড়ুন:
আগে জানা গিয়েছিল, ৪ তারিখ অর্থাৎ বুধবার রাতের বিমানে দেশে ফিরবেন শুভশ্রী ও ইউভান। কিন্তু শেষমুহূর্তে বাতিল হয়ে যায় বিমানটি। ফলে এখনও দুবাইয়ের মাটিতেই আটকে লেডি সুপারস্টার।
গত শনিবার ছেলেকে নিয়ে দুবাই উড়ে গিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। ওইদিন রাতেই ইরানের উপর যৌথ হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। অগ্নিগর্ভ পরিস্থিতি দুবাইয়ের (Dubai)। একের পর এক বাতিল বিমান। ফলে তড়িঘড়ি ফিরে আসার চেষ্টা করলেও তা পারেননি শুভশ্রী। আগে জানা গিয়েছিল, ৪ তারিখ অর্থাৎ বুধবার রাতের বিমানে দেশে ফিরবেন শুভশ্রী ও ইউভান। কিন্তু শেষমুহূর্তে বাতিল হয়ে যায় বিমানটি। ফলে এখনও দুবাইয়ের মাটিতেই আটকে লেডি সুপারস্টার। রাজ চক্রবর্তী জানিয়েছেন, ৬ মার্চ ভোরের বিমানে দেশে ফেরার কথা তাঁদের।
জানা গিয়েছে, স্ত্রী-পুত্রকে দেশে ফেরাতে ইতিমধ্যেই বিধানসভার অধ্যক্ষের মারফত বিদেশেমন্ত্রকে সবটা জানিয়েছেন রাজ। উল্লেখ্য, এদিকে এখন কলকাতায় মেয়ে ইয়ালিনিকে সামলাচ্ছেন রাজ। তাঁর গলায় উৎকণ্ঠা স্পষ্ট। এখন স্ত্রী ও পুত্রের ঘরের ফেরার অপেক্ষায় সময় গুণছেন তিনি। তবে শুধু শুভশ্রী নন, দুবাইয়ে আটকে পড়েছেন অনেকেই। এই তালিকায় রয়েছেন অভিনেত্রী সোনাল চৌহান, পিভি সিন্ধুও। এছাড়াও রয়েছেন বহু আমজনতা, যারা দেশে ফেরার অপেক্ষায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সকাল ছ’টা থেকে রাত বারোটা! রায়গঞ্জে পুলিশি নিরাপত্তায় লাইব্রেরিতে পড়ার সুযোগ
-
দুপুর হলেই ঘুমে ঢুলে পড়েন? নেপথ্যে স্রেফ ক্লান্তি নাকি গুরুতর সমস্যা, চিকিৎসকেরা জানাচ্ছেন…
-
উদয়নের জামিনে আপত্তি নেই! বিচারকের সামনেই বয়ান বদলে কী বললেন অভিযোগকারী?
-
বঙ্গে চালু ‘কৃষি সখী’ প্রকল্প! মহিলাদের দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ, কীভাবে হবে কাজ?
-
বাংলার তাঁতে ‘বন্দে মাতরম’, শাড়িতে দেশপ্রেমের গল্প বুনলেন রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত শিল্পী