Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
Dharmendra

হাসপাতালে ধর্মেন্দ্র, জন্মদিনের আগে আচমকা কী হল বর্ষীয়ান অভিনেতার?

মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০২৫, ১৯:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০২৫, ১৯:০৪

options
link
হাসপাতালে ধর্মেন্দ্র, জন্মদিনের আগে আচমকা কী হল বর্ষীয়ান অভিনেতার? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের ডিসেম্বর মাসেই নব্বইয়ে পা রাখবেন ধর্মেন্দ্র। উনআশি বসন্ত পেরিয়েও বার্ধক্যের ভারে নুইয়ে পড়েননি, বরং এখনও বলিউডে কাজ করে যাচ্ছেন প্রবীণ অভিনেতা। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ইক্কিস’-এর ঝলকে প্রশংসিত হয়েছে ধর্মেন্দ্রর পারফরম্যান্স। তার আটচল্লিশ ঘণ্টা কাটতে না কাটতেই হাসপাতালে ভর্তি হতে হল প্রবীণ অভিনেতাকে।

বলিউড মাধ্যম সূত্রে খবর, শুক্রবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্মেন্দ্র। সেখবর ফাঁস হতেই তোলপাড় বলিপাড়া! সর্বত্র কৌতূহল, আচমকা কী হল বর্ষীয়ান অভিনেতার? তবে ঘনিষ্ঠ পারিবারিক সূত্রে জানানো হয়েছে, “আশঙ্কায় থাকার মতো কিছু নয়! আসলে রুটিন চেক-আপের জন্যেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে অভিনেতাকে। বার্ধক্যজনিত কারণে নিয়মিতভাবে তাঁকে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করাতে হয়। সেকারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছে ধর্মেন্দ্রকে। উনি ভালো রয়েছেন। এবং উদ্বিগ্ন হওয়ার মতো কোনও কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত এপ্রিল মাসেই ধর্মেন্দ্রর চোখে অস্ত্রোপচার হয়েছে। সপ্তাহ খানেক আগেও রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। এমতাবস্থায়, শশব্যস্ত শিডিউলের মাঝেও পালা করে বাবা ধর্মেন্দ্রর খেয়াল রাখছেন সানি দেওল এবং ববি দেওল। তেমনটাই খবর বলিউডে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.