Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
শাহরুখ

স্টাইলিশ-অ্যাকশন ছবিতে সই করলেন শাহরুখ, অভিনেতাকে খোঁচা নেটিজেনের

শাহরুখকে শেষ 'জিরো' ছবিতে দেখা গিয়েছিল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৪, ২০১৯, ১৬:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৪, ২০১৯, ১৬:১৮

options
link
স্টাইলিশ-অ্যাকশন ছবিতে সই করলেন শাহরুখ, অভিনেতাকে খোঁচা নেটিজেনের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়পর্দায় কার্যত কামব্যাক হতে চলেছে শাহরুখ খানের। সেই গত বছর ‘জিরো’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। তারপর থেকে কোনও ছবি নেই তাঁর হাতে। কিছুদিন আগে শোনা গিয়েছিল অনুরাগ কাশ্যপ ও আনন্দ রাইয়ের ছবিতে নাকি তাঁকে দেখা যাবে। কিন্তু তা নিয়ে অভিনেতা বা নির্মাতা, কারওর তরফ থেকেই কোনও খবর প্রকাশ্যে আসেনি। আবারও সেই কথাই ছড়াচ্ছে বলিউডে। এবার শোনা যাচ্ছে, শাহরুখ একটি স্টাইলিশ অ্যাকশন ছবিতে সই করেছেন। এমন সুখবরের পর অনুরাগীমহলে খুশির হাওয়া। কিন্তু নিন্দুকরা খোঁচা দিতে ছাড়েননি। একজন তো বলেছেন, “যাক! এতদিনে শান্তিতে ঘুমনো যাবে।”

ছবিটি পরিচালনা করবেন রাজ নিদিমোরু ও কৃষ্ণ ডিকে। দেশ ও দেশের বাইরে ছবির শুটিং হবে ছবির। ছবিটি একটি স্টাইলিশ অ্যাকশন ফিল্ম। পরের বছর ছবির কাজ শুরু হবে। ছবির জন্য আন্তর্জাতিক মানের অ্যাকশন টিম আনা হয়েছে। খুব শীঘ্রই শুটিংয়ের লোকেশন ঠিক হয়ে যাবে। ছবিতে একজন প্রথম সারির অভিনেত্রীও কাজ করছেন। যদিও তাঁর নাম এখনও জানা যায়নি। বহুদিন পর পর্দায় আবার দেখা যাবে শাহরুখকে। এই নিয়ে আনন্দিত অনুরাগীরা। তাঁরা বলছেন, “the King is back.” তবে নিন্দুকরা কিন্তু ছেড়ে দিতে নারাজ। নেটদুনিয়ায় একের পর এক মন্তব্য করছেন তাঁরা। কেউ কেউ তো এমনও বলছেন, “যাক! এতদিনে শান্তিতে ঘুমনো যাবে।”

Advertisement

[ আরও পড়ুন: ‘বড় পরিচালকরা আমাকে ছবিতে নেন না’, কেন এমন বললেন অক্ষয় কুমার? ]

‘জিরো’র পর থেকে আর শাহরুখ খানকে একসঙ্গে দেখা যায়নি। গত বছর ডিসেম্বর মাসে ছবিটি মুক্তি পায়। তারপর থেকে একাধিক ছবি নিয়ে কথা বলেও শেষ পর্যন্ত শিকে ছেঁড়েনি শাহরুখের। রাকেশ শর্মার বায়োপিকে অভিনয় করার কথা ছিল বাদশার। কিন্তু সেটি শেষ পর্যন্ত হাতছাড়া হয়। তারপর রাজকুমার হিরানির একটি ছবিতেও শাহরুখ থাকবেন বলে শোনা গিয়েছিল। তাও এখন বিশ বাঁও জলে। ব্যাপার বুঝে কার্যত ড্যামেজ কট্রোলে নেমে পড়েন কিং খান। বলেন, একথা সত্যি যে তাঁর হাতে এখন কোনও ছবি নেই। সাধারণত একটি ছবি যখন শেষের দিকে চলে আসে তখন অন্য প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েন অভিনেতা-অভিনেত্রীরা। তিনি নিজে একটি ছবি শেষ হওয়ার তিন-চার মাসের মধ্যে অন্য ছবির কাজ শুরু করে দিতেন এতদিন। কিন্তু এখন আর সেটা হচ্ছে না। কারণ, মন সায় দিচ্ছে না। এখন তিনি সিনেমা দেখেন, গান শোনেন, গল্পের বই পড়েন।

[ আরও পড়ুন: শ্রীদেবীর বই প্রকাশ অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়লেন বনি কাপুর, সান্ত্বনা দীপিকার ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.