সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরে নতুন ভূমিকায় সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। এবার টলিউডের অভিনেতা-প্রযোজকদের দলে নাম লেখালেন তারকা। আর ইনস্টাগ্রামে তাঁর নতুন ছবির পোস্টার শেয়ার করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: ‘প্রতিদ্বন্দ্বী’ নামের সদ্ব্যবহার ২০২০ সালের শেষ বাংলা ছবিতে হল কি? পড়ুন ফিল্ম রিভিউ]
টলিপাড়াতেই সোহমের বেড়ে ওঠা। শিশুশিল্পী হিসেবে শুরু করেছিলেন গ্ল্যামার জগতের যাত্রা। ‘ছোট বউ’, ‘মঙ্গলদীপ’, ‘শাখা প্রশাখা’র যুগে জনপ্রিয়তা পেয়েছিলেন ‘মাস্টার বিট্টু’ হিসেবে। পরে ‘বাজিমাত’ করেন নায়ক সোহম চক্রবর্তী হিসেবে। ‘প্রেম আমার’, ‘বোঝেনা সে বোঝেনা’, ‘অমানুষ’-এর মতো বাংলা ছবির মাধ্যমে নিজের পায়ের তলার মাটি পোক্ত করেছেন। আবার রাজানীতির ময়দানে পা রেখেছেন। সাফল্য সেখানেও পেয়েছেন। এবার প্রযোজক হিসেবে সফর শুরু করলেন । সোহম এন্টারটেইনমেন্ট প্রযোজিত প্রথম ছবির নাম ‘কলকাতার হ্যারি’ (Kolkatar Harry)। আর ছবিতে সোহমের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন প্রিয়াঙ্কা সরকার। পরিচালনার দায়িত্বে রাজদীপ ঘোষ। সংগীত পরিচালনা করবেন জিৎ গঙ্গোপাধ্যায়। আর চিত্রগহণে থাকছেন গোপী ভগৎ। শোনা গিয়েছে, ছবিতে লাবণী সরকার ও শিশুশিল্পী ঐশিকা গুহঠাকুরকেও দেখা যাবে।
পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, “নতুন বছরের শুরুতে এর থেকে ভাল আর মিষ্টি আর কিছুই হতে পারে না। ২০২১ সালে আমার প্রথম প্রজেক্ট কলকাতার হ্যারি ছবির টিজার পোস্টার। এই সুন্দর কাহিনির সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ লাগছে। প্রতিবারের মতো এবারও আপনাদের শুভেচ্ছা চাই…”। শোনা গিয়েছে, জানুয়ারি মাসেই শুরু হবে ছবির শুটিং। ফেসবুকে ছবির পোস্টার শেয়ার করেছেন সোহমও। সেখানে এক রঙিন রূপকথা শোনানোর ও দেখানোর আশ্বাস দিয়েছেন। লিখেছেন, “বাচ্চারা তৈরি হও স্বপ্নের দুনিয়ায় যাওয়ার জন্য, আর বড়রা তৈরি হও ছোটবেলায় আরও একবার ফিরে যাওয়ার জন্য।”
[আরও পড়ুন: টলিপাড়ায় ফের বাজল বিয়ের সানাই, বছরের শুরুতেই পূর্ণতা পেল মিমি-ওমের প্রেম]
সর্বশেষ খবর
-
সাতসকালে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, নিজেই পরিষ্কার করলেন বাগবাজার গঙ্গার ঘাট
-
নিট প্রশ্নফাঁসের প্রতিবাদ, বুধ সন্ধ্যায় কোটায় ছাত্র সম্মেলন রাহুল গান্ধীর, কটাক্ষ বিজেপির
-
মমতার হাত ছেড়েই মন্ত্রিত্বের দৌড়ে শতাব্দী! বিদ্রোহের পুরস্কার?
-
ভাঙনের মরশুমে উঠেই গেল বাইপাসের তৃণমূল কার্যালয়! বাড়ির দখল নিলেন মালিক
-
অবিশ্বাস্য মেসি! ২০০তম ম্যাচে হ্যাটট্রিক, আলজেরিয়াকে হেলায় হারিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার