সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাত থেকেই খবরের শিরোনামে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। শনিবার সকালে পার্থ ও অর্পিতা ইডির হাতে গ্রেপ্তার হওয়ায় শোরগোল রাজ্য রাজনীতিতে। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা, কে এই অর্পিতা, কোথা থেকে এলেনই বা তিনি!
সূত্র বলছে, খুব পরিচিত মুখ না হলেও, বেশ কিছু ধারাবাহিক ও সিনেমায় ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার মধ্যে রয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘বামাক্ষ্যাপা’। সংবাদ প্রতিদিনের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল এই ধারাবাহিকের ‘রামকৃষ্ণ’ তথা অভিনেতা সৌরভ সাহাকে। এই ধারাবাহিকে সৌরভের সঙ্গে অভিনয় করেছিলেন অর্পিতা। সৌরভ জানালেন, ”প্রায় বারো, তেরো বছর আগে বামাক্ষ্যাপা ধারাবাহিকে কাজ করেছিলাম। এখন সেভাবে মনেও নেই। দু’চারদিন কাজ করেছি। এই অল্প সময়ে কাউকে সেভাবে চেনা বা জানা যায় না। ব্যক্তিগত জীবনে কে, কী করছে তা অনেকদিন কাজ করলেও জানা সম্ভব নয়। তাছাড়াও, অর্পিতার সঙ্গে আমার তেমন বন্ধুত্বও ছিল না। তাই ওর সম্পর্কে কিছুই তেমন জানি না। তবে বলতে পারি, অর্পিতার নাম এখন সামনে এসেছে, এরকম অংসখ্য মানুষ রয়েছে, শুধু অভিনয় জগতের নয়, অন্যান্য ক্ষেত্রে বহু মানুষ রয়েছে যাঁরা এমন ভুল করেছে। তাঁদের বলতে চাই ইশ্বর যতটুকু দিয়েছেন, ততটুকু ঘষে মেজে নিয়েই এগিয়ে চলা উচিত।”
View this post on Instagram
[আরও পড়ুন:সোশ্যাল মিডিয়ায় বরাবরই খোলামেলা পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা, দেখুন ঝলক]
প্রসঙ্গত, উল্লেখ্য, অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বিপুল সম্পত্তির খোঁজ পেয়েছে ইডি (ED)। এখনও পর্যন্ত জানা গিয়েছে, পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা টালিগঞ্জের অভিজাত আবাসনে ২টি ফ্ল্যাট, বেলঘরিয়ায় ২টি ফ্ল্যাট, ২১.২০ কোটি নগদ টাকা, ৭৯ লক্ষ টাকার সোনার গয়নার ‘মালকিন’। তাঁর আয় এবং সম্পত্তির মধ্যে বিপুল গরমিল। হিসাব বহির্ভূত সম্পত্তির উৎস জানতে তাঁকে শুক্রবার থেকে জেরা করছেন তদন্তকারীরা। সূত্রের খবর, বারবার নিজের বয়ান বদল করছেন অর্পিতা। সে কারণেই শনিবার বেলা ১১টা ৫০ নাগাদ গ্রেপ্তার করা হয় তাঁকে। তার ঘণ্টাদুয়েক আগে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি।
View this post on Instagram
[আরও পড়ুন: রণবীরের মতো নগ্ন ফটোশুটে কতটা স্বচ্ছন্দ্য টলিপাড়া? যা বললেন রাহুল, শিলাজিৎ, শ্রীলেখা]
সর্বশেষ খবর
-
একেই বলে বিশ্বসেরা, শত্তুরের মুখে ছাই দিয়ে কামব্যাক আর্জেন্টিনার, ইংল্যান্ড হারিয়ে ফাইনালে মেসিরা
-
একুশ নিয়ে তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই, কালীঘাট মুছল অভিষেককে! ঋতদের পোস্টারে প্রাধান্য মণীষীদের
-
ক্লাসরুমের মধ্যেই ঠোঁটঠাসা চুমু, জড়িয়ে ধরে উদ্দাম প্রেম শিক্ষক-শিক্ষিকার! ভিডিও ভাইরাল
-
ঝগড়া হতেই ছুরি বের করে প্রেমিকার গলায় কোপ! হাওড়ায় হাসাপাতালেই তরুণীর মৃত্যু
-
দেশের সার্বভৌমত্বে আঘাত! দিলজিৎদের ‘রুখতে’ এবার ওটিটিতেও সেন্সরের পথে কেন্দ্র