সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী ছবির জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও অভিনেতা বিজয় অ্য়ান্টনির ১৬ বছরের মেয়ের রহস্য মৃত্য়ু। মঙ্গলবার রাত ৩ টে নাগাদ বিজয়ের বাড়ি থেকেই উদ্ধার হয় ১৬ বছরের মেয়ে মীরার দেহ। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। কীভাবে মৃত্য হল মীরার তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।
ছোট থেকে পড়াশুনোয় ভালো ছিল মীরা। এমনকী, গান-বাজনাতেও মন ছিল তার। দিন কয়েক আগেই স্কুলে একটি পুরস্কার যেতেন মীরা। সেই সময় বিজয়ের স্ত্রী ফাতিমা মেয়ে মীরাকে নিয়ে একটি পোস্ট দেন। সেই পোস্টে মীরাকেই তাঁর শক্তির উৎস বলেন। তাঁর জন্য কতটা গর্বিতা সে কথাও লেখেন।
[আরও পড়ুন: ‘সায়ন্তিকাকে টেনে আমার চরিত্রে দাগ লাগানোর চেষ্টা চলছে’, মুখ খুলেন জায়েদ খান]
হঠাৎ এমন কী হল মীরার, যে এমন ঘটনা ঘটল? সূত্র বলছে, দীর্ঘদিন ধরেই মানসিক অশান্তিতে ভুগছিল মীরা। পুলিশের প্রাথমিক অনুমান মীরা আত্মহত্য়াই করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের উপরই সব নির্ভর করছে।
[আরও পড়ুন: ‘আহত ও দুঃখিত’, ‘ডাকঘর’ সিরিজে নাম নেই তরুণ অভিনেতার! প্রতিবাদে সোচ্চার সুদীপ্তা]
সর্বশেষ খবর
-
নেতাজিকে অপমান! জাতীয় পতাকা-সুভাষের ছবি নিয়ে প্রতিবাদে পথ হাঁটছেন বৃদ্ধ
-
জিআই ট্যাগ পাচ্ছে নয়া বাজারের ক্ষীর দই, উচ্ছ্বাস দক্ষিণ দিনাজপুরে
-
বাংলাদেশে ফের রহস্যমৃত্যু হিন্দুর! অফিসেই ঝুলন্ত দেহ উদ্ধার সাংবাদিকের
-
হবু স্বামীর সঙ্গে চওড়া হাসি মিমির, ডিসেম্বরেই বিয়ে! দেখুন এক্সক্লুসিভ ছবি
-
কোটি কোটি লেনদেনে বড় মাথা, অপরাধ স্বীকার অভিষেকের আপ্তসহায়ক সুমিতের! বিস্ফোরক সিআইডি