Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৯ জুলাই ২০২৬
Rakhi Sawant

‘বিয়ের দিনই মা হতে চাই!’, বয়ফ্রেন্ড আদিলের উদ্দেশে বোমা ফাটালেন রাখি সাওয়ান্ত

আলিয়া ভাটকে দেখে মা হওয়ার ইচ্ছা জেগেছে রাখির।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২২, ১৬:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২২, ১৬:৪৯

options
link
‘বিয়ের দিনই মা হতে চাই!’, বয়ফ্রেন্ড আদিলের উদ্দেশে বোমা ফাটালেন রাখি সাওয়ান্ত zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাখি সাওয়ান্ত পারেন বটে! কখন যে টুক করে কী বলে দেবেন, তা চিন্তাভাবনার বাইরে। এই যেমন, দুম করে আলিয়ার মা হওয়ার প্রসঙ্গ টেনে রাখি বলেই ফেললেন, ”আলিয়া তো বিয়ের আড়াই মাস পর মা হচ্ছেন, আমি তো চাই বিয়ের দিনই যেন মা হয়ে যাই। বিয়ের দিনই সবাই তাকিয়ে থাকুক আমার বেবি বাম্পের দিকে।”

অন্যদিকে, রাখি সাওয়ান্ত ঠিক করে ফেলেছেন, বিয়ে তিনি আর করছেন না! বরং নতুন বয়ফ্রেন্ড আদিলের সঙ্গে দিব্যি আছেন। সম্প্রতি, রাখি সাওয়ান্ত তাঁর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছেন। রাখির দাবি, তাঁর প্রাক্তন স্বামী রীতেশ, রাখির সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাক করেছেন। বয়ফ্রেন্ড আদিলকে সঙ্গে নিয়ে পুলিশের কাছে এসেছিলেন রাখি। সেখানেই সংবাদমাধ্যমকে রাখি জানান, ‘বিয়ে করার আর দরকার নেই। আদিলের সঙ্গে খুব ভাল আছি। একসঙ্গে রয়েছি। বেকার বিয়ে করব কেন!’ অন্যদিকে, সংবাদমাধ্যমে রাখির প্রাক্তন স্বামী জানালেন, ৯০ লক্ষ টাকার গাড়ি উপহার না দেওয়ায় সম্পর্ক ত্যাগ করেন নাকি রাখি!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বলিউডের মির্চি গার্ল রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) খোদ নিজেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস করেছিলেন প্রেমিকের নাম আদিল খান ডুরানি। তবে শুধু প্রেমিকের নামই নয়, প্রেমিককে পাশে নিয়ে ভিডিও এবং ছবিও আপলোড করলেন রাখি। আর সেখানেই তিনি জানিয়ে ছিলেন এই নতুন প্রেমের কথা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by FilmyKalakar (@filmykalakar)

[আরও পড়ুন: ফের ‘মসিহা’ সোনু সুদ, সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি চালু করলেন অভিনেতা]

খবরে থাকতে বরাবরই রাখি নানারকম চমক দিয়ে থাকেন। এই যেমন, বিগ বস ১৫-র সময় রাখি হঠাৎই জানিয়ে দেন, তিনি রীতেশ নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ের সম্পর্কে আবদ্ধ। এই রীতেশ নাকি থাকেন কানাডাতে। রীতেশের রয়েছে স্ত্রী ও সন্তানও। তবুও নাকি রাখির সঙ্গে বিয়ে করেছেন তিনি। এমনকী, এই রীতেশকে রাখি নিয়ে এসেছিলেন বিগ বসের ঘরেও। রীতেশকে দেখে, সলমন বলেছিলেন, রাখি নিশ্চয়ই স্বামী ভাড়া করেছেন! সেই নিয়েও বিগ বসের অন্দরে হয়েছিল শোরগোল।

কেরিয়ারের শুরু থেকেই রাখি ঠোঁটকাটা। যা মুখে আসে, তাই বলে দেন। এই যেমন, কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বলিউড ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়া নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাখি। এই সাক্ষাৎকারে রাখি জানিয়েছিলেন, স্তনের সাইজ বড় হলেই নাকি বলিউডে সুযোগ ঘটে। যা নিয়ে শোরগোল শুরু হয়েছিল বলিপাড়ায়। আর এবার রাখি প্রেমের খবর ফাঁস করে সবার নজর কাড়তে চাইছেন বলেই মনে করছেন অনেকে।

[আরও পড়ুন: রাস্তায় বেরিয়ে সাইকেল খারাপ ফারহান আখতারের, সাহায্যে এগিয়ে এলেন অটোচালক, আপ্লুত অভিনেতা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.