সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়ফ্রেন্ড আদিল খানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন রাখি সাওয়ান্ত। এ খবর নতুন নয়। তবে প্রেম যেমন বাড়ছে, তেমন বয়ফ্রেন্ডের প্রতি রাখির সন্দেহও বাড়ছে। আর তাই তো বয়ফ্রেন্ডর সম্পর্কে খোঁজখবর রাখতে গোয়েন্দা পুষেছেন রাখি। না, এসব কোনও গুঞ্জন নয়। বরং একথা নিজেই স্বীকার করেছেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)।
কী বলেছেন রাখি?
এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে রাখি বলেছেন, ”আদিলের প্রাক্তন প্রেমিকা রোশিনা তাঁকে ফোন করে বলেছেন, তিনি আদিলের সঙ্গে রাত কাটিয়েছেন। এ কথা শোনার পরই গোয়েন্দা লাগিয়ে রাখি খোঁজ নিচ্ছেন ঘটনা সত্যি কিনা। তবে রাখির গোয়েন্দা জানিয়েছেন, এ কথা একেবারেই মিথ্যো। রাখির কথায়, অনেকবার ঠকেছি। আর নয়। এবার সংসার করতে চাই।”
[আরও পড়ুন: ‘রাজু শ্রীবাস্তব অমর রহে!’ কমেডিয়ানের শেষযাত্রায় অনুরাগীদের ঢল ]
অন্যদিকে, রাখি সাওয়ান্ত ঠিক করে ফেলেছেন, বিয়ে তিনি আর করছেন না! বরং নতুন বয়ফ্রেন্ড আদিলের সঙ্গে দিব্যি আছেন। সম্প্রতি, রাখি সাওয়ান্ত তাঁর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছেন। রাখির দাবি, তাঁর প্রাক্তন স্বামী রীতেশ, রাখির সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাক করেছেন। বয়ফ্রেন্ড আদিলকে সঙ্গে নিয়ে পুলিশের কাছে এসেছিলেন রাখি। সেখানেই সংবাদমাধ্যমকে রাখি জানান, ‘বিয়ে করার আর দরকার নেই। আদিলের সঙ্গে খুব ভাল আছি। একসঙ্গে রয়েছি। বেকার বিয়ে করব কেন!’ অন্যদিকে, সংবাদমাধ্যমে রাখির প্রাক্তন স্বামী জানালেন, ৯০ লক্ষ টাকার গাড়ি উপহার না দেওয়ায় সম্পর্ক ত্যাগ করেন নাকি রাখি!
[আরও পড়ুন: মাদক মামলায় স্বস্তিতে শাহরুখপুত্র আরিয়ান, করণের দরবারে নীরবতা ভাঙলেন গৌরী ]
সর্বশেষ খবর
-
‘ভালো চা খাইয়েছে, কোনও দাবি মানা হয়নি’, কেন্দ্রের বিরুদ্ধে ফের আন্দোলনে হুঁশিয়ারি ওয়াংচুকের
-
‘আমরাই গরমিল খুঁজে বার করেছি’, বয়স বিতর্কে বিধায়কের মন্তব্যের পালটা সৌরভের
-
তিনদিনের ভারত সফরে দিল্লিতে পুতিন, ব্রিকসের আগে শুক্রেই মোদির সঙ্গে বৈঠক, বড় বার্তার অপেক্ষায় বিশ্ব
-
আন্দোলনে উপচে পড়ছে নতুন প্রজন্মের ভিড়, তবু সিপিএমে বাড়ছে না সদস্য!
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী