সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোলামেলা পোশাক নিয়ে দিনকয়েক আগে উরফি জাভেদকে কটাক্ষ করেন রণবীর কাপুর। সেই ইস্যুতেই এবার মুখ খুললেন অভিনেত্রী। রণবীর কাপুরকে যেন একহাত নিলেন তিনি।

সম্প্রতি করিনা কাপুরের রেডিও শোয়ে হাজির হয়েছিলেন রণবীর। সেখানেই ফ্যাশন নিয়ে কথা উঠতে উরফি জাভেদের প্রসঙ্গ ওঠে। সেখানেই রণবীর জানান, উরফি যে ধরনের ফ্যাশন মেনে চলেন তা আমার খুব একটা পছন্দ নয়। তবে এটা একেবারেই আমার ব্যক্তিগত মতামত।

[আরও পড়ুন: ‘আমাকে ঠকানো হয়েছে’, মধ্যরাতের পোস্টে কেন এমন দাবি করলেন শ্রাবন্তী?]
উরফি বলেন, “আমি প্রথমে ভেবেছিলাম উনি (করিনা কাপুর) মজা করছেন। তবে ভিডিওটি ভাল করে দেখার পর বুঝলাম আমি জীবনে অনেক বড় কিছু পেলাম। করিনা আমার প্রশংসা করেছেন। তবে আর কাউকে আমি গুরুত্ব দিইনা। রণবীর গোল্লায় যান।”

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। অদ্ভুত ছবি পোস্ট করে চরম সমালোচনার শিকার অভিনেত্রী। তাঁকে বয়কটের ডাকও দিয়েছে নেটিজেনদের একাংশ।

[আরও পড়ুন: বাইকে বসে শাহিদের ঠোঁটে ঠোঁট রাখলেন কৃতী! নতুন ছবি ঘিরে শোরগোল]
সর্বশেষ খবর
-
এনআইএর জালে আরও এক তৃণমূল নেতা, এবার গ্রেপ্তার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ
-
মদ্যপ স্বামীকে পিটিয়ে মেরে মন্দিরে ক্ষমাপ্রার্থনা, থানায় গিয়ে তরুণী বললেন ‘ওকে খুন করেছি’
-
বিশ্বকাপে নামবেন চার ‘ভারতীয়’, মাঠে দাপানো চারমূর্তির দিকে নজর দেশের ফুটবলপ্রেমীদের
-
প্রস্তুতি ম্যাচে হার এমবাপের ফ্রান্সের, আটকে গেল স্পেন, বিশ্বকাপের আগে চিন্তায় দুই হট ফেভারিট!
-
কর্নাটকের কোন্দল লুকোতে পারল না কংগ্রেস! শিবকুমারের শপথের ৩ দিনের মধ্যে পদত্যাগ মন্ত্রীর