Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Shreya Ghoshal

‘গান গাওয়া ছেড়ে…’, অরিজিৎ সিংয়ের পর প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত শ্রেয়া ঘোষালেরও! কী বললেন?

গায়িকা জানালেন, তিনিও ভীষণ ক্লান্ত হয়ে পড়েছেন। শুধু তাই নয়, সতীর্থ অরিজিৎ সিংয়ের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত যে তাঁকেও অনুপ্রেরণা জুগিয়েছে, সেকথাও জানান শ্রেয়া ঘোষাল। তাহলে কি তিনিও গায়কের পথেই হাঁটছেন? এমন কৌতূহল অস্বাভাবিক নয়!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ১৭:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ১৭:১৮

options
link
‘গান গাওয়া ছেড়ে…’, অরিজিৎ সিংয়ের পর প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত শ্রেয়া ঘোষালেরও! কী বললেন? zoom
অরিজিৎ সিংয়ের পর প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত শ্রেয়া ঘোষালেরও? ছবি- সংগৃহীত

গত জানুয়ারি মাসেই প্লেব্যাক দুনিয়াকে ‘আলবিদা’ জানিয়েছেন অরিজিৎ সিং। বছরের শুরুতে গায়কের এহেন সিদ্ধান্তে শোরগোল পড়ে যায় কলকাতা, মুম্বইয়ের সিনেপাড়াতেও। সেসময়ে গায়কের পাশে দাঁড়িয়ে সুদূরপ্রসারী ইতিবাচক দিকের ইঙ্গিত দিয়েছিলেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। এবার কি গায়িকাও অরিজিতের পথেই হাঁটতে চলেছেন? শ্রেয়ার সাম্প্রতিক এক মন্তব্যে তেমনই জল্পনা উসকে গিয়েছে।

শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং, দুই বঙ্গসন্তান যে প্লেব্যাকের দুনিয়ায় বিগত কয়েক বছর ধরেই শীর্ষস্থানে রয়েছেন, সেকথা অস্বীকার করার কোনও জায়গা নেই। বাংলা, হিন্দি থেকে দক্ষিণী সিনেদুনিয়ায় পুরুষ কণ্ঠে যেমন সুরকার, সঙ্গীত পরিচালকদের পয়লা পছন্দ অরিজিৎ, তেমনই বিগত এক দশক ধরে নারীকণ্ঠে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছেন শ্রেয়া ঘোষাল। এবার গায়িকা জানালেন, তিনিও ভীষণ ক্লান্ত হয়ে পড়েছেন। শুধু তাই নয়, সতীর্থ অরিজিৎ সিংয়ের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত যে তাঁকেও অনুপ্রেরণা জুগিয়েছে, সেকথাও জানান শ্রেয়া ঘোষাল। তাহলে কি তিনিও গায়কের পথেই হাঁটছেন? এমন কৌতূহল অস্বাভাবিক নয়!

Advertisement

“আমারও মাঝেমধ্যে বিরতি নিতে ইচ্ছে করে। অরিজিৎ অত্যন্ত সাহসিকতার সঙ্গে সিদ্ধান্ত নিয়েছে। ও মন থেকে একজন প্রকৃত শিল্পী।…” 

Shreya Ghoshal talks about gender inequality in the music industry
শ্রেয়া ঘোষাল। ছবি: সোশাল মিডিয়া

বলিউড হোক কিংবা বাংলা সিনেমা, বহু গানে একসঙ্গে কণ্ঠও দিয়েছেন শ্রেয়া-অরিজিৎ। তাই সম্প্রতি সংবাদমাধ্যমের তরফে অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন রাখা হয়েছিল শ্রেয়ার কাছে। সেই প্রেক্ষিতেই গায়িকা জানান, “আমারও মাঝেমধ্যে বিরতি নিতে ইচ্ছে করে। অরিজিৎ অত্যন্ত সাহসিকতার সঙ্গে সিদ্ধান্ত নিয়েছে। ও মন থেকে একজন প্রকৃত শিল্পী। কারণ গান থেকে ও কী উপার্জন করবে কি করবে না, সেসব ভাবে না অরিজিৎ। ও শুধু সেটা করে যেটা ওকে আনন্দ দেয়। সঙ্গীতের প্রতি অরিজিতের এই গভীর আন্তরিকতাতেই শ্রোতারা একাত্মবোধ করতে পারেন। আর ঠিক সেকারণেই মানুষ ওঁকে এতটা ভালোবাসে। অরিজিতের কাছে গান হল সবকিছুর উর্ধ্বে।” এখানেই অবশ্য থামেননি গায়িকা!

সঙ্গীতজগতে শিল্পীদের ‘লিপ সিঙ্ক’ সংস্কৃতি নিয়েও ক্ষোভ উগড়ে দেন তিনি। শ্রেয়ার মতে, “বিষয়টি আমার কাছে অত্যন্ত অস্বস্তিকর মনে হয়। যেদিন আমাকে বাধ্য হয়ে একাজ করতে হবে, সেদিনই আমি গান গাওয়া ছেড়ে দেব।” সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়া ঘোষাল এও জানান যে, চিকনি চামেলি’র মতো চটুল লিরিকসের গান আর তিনি গাইবেন না। এবার প্লেব্যাক থেকে বিরতি নেওয়ার পরিকল্পনার কথা জানালেন গায়িকা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.