সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাপারাজ্জিদের সামনে কিছুতেই নিয়ে আসবেন না সন্তানকে। এমনই ধনুক ভাঙা পণ করেছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। তবে বড়দিনে সেই পণ ভাঙলেন রণলিয়া। ক্যামেরার সামনে নিয়ে আসলেন কন্যা রাহাকে। আলিয়া ও রণবীরের কোলে মিষ্টি রাহার ছবি হইচই ফেলে দিল নেটপাড়ায়। একদিকে যখন রাহাকে নিয়ে উত্তেজনা তুঙ্গে, সেই সময় বলিউডের আরেক তারকা জুটিও তাঁদের মেয়েকে ক্যামেরার সামনে নিয়ে আসলেন। সোশাল মিডিয়ার হাত ধরেই বিপাশা বসু ও করণ সিং গ্রোভার সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তাঁদের কন্যা দেবীর সঙ্গে। এতদিন যে দেবীর অল্প-স্বল্প ঝলক পেতেন সবাই। সেই দেবীকে সান্তার পোশাকে সাজিয়ে ছবি শেয়ার করলেন বিপাশা।
ছবি শেয়ার করে বিপাশা লিখলেন, ”এবারের বড়দিনে সান্তা একজন নতুন কর্মী পেয়েছে। যে কিনা ভালোবাসা ও আনন্দ সবাইকে উপহার দিচ্ছে।”
View this post on Instagram
[আরও পড়ুন: বড়দিনে বড় একা মালাইকা! আরবাজের বিয়ে সম্পন্ন, লন্ডনে অর্জুন, প্রেমিকার দুর্দিনেও পাশে নেই!]
২০১৬ সালে করণ সিং গ্রুভারের সঙ্গে বিয়ে করেন বিপাশা বসু। বিয়ের বছর পাঁচেক বাদে প্রথম সন্তানের জন্ম দেন তারকাদম্পতি। এবার মেয়ের বাঙালি ডাকনাম প্রকাশ্যে আনলেন বিপাশা বসু ও করণ সিং গ্রুভার।
২২ নভেম্বর মেয়ে হওয়ার পরই তাঁর নাম প্রকাশ্যে আনেন করণ-বিপাশা। সাধ করে খুদের নামকরণ করেছেন ‘দেবী’। কিন্তু বাঙালি মায়ের মেয়ের ডাকনাম হবে না, তাও কি হয়? বিপাশা জানিয়ে ছিলেন, “দেবী সিং গ্রুভারের ডাকনাম ‘মিষ্টি’। নামকরণ করেছেন দিদা মুমু বসু। দারুণ মানিয়েছে এই নাম। বাঙালি মেয়ে তার ডাকনাম পেল।” সেই মিষ্টি মেয়ের ছবি দেখে নেটপাড়া আনন্দে আপ্লুত।
[আরও পড়ুন: দ্বিতীয়বার বিয়ে করলেন আরবাজ খান, পরিবারে নতুন বউদিকে স্বাগত ‘চিরকুমার’ সলমনের]
সর্বশেষ খবর
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের