Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Palash Muchhal

স্মৃতিকে অতীত করে বলিউড নায়িকাকে কাছে টানলেন পলাশ মুছল! করলেন বড় ঘোষণাও

বিয়ে বিতর্কের পর ফের চর্চায় পলাশ মুছল। কী করলেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১৯:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১৯:৫১

options
link
স্মৃতিকে অতীত করে বলিউড নায়িকাকে কাছে টানলেন পলাশ মুছল! করলেন বড় ঘোষণাও zoom
পলাশ মুছল, ছবি: ইনস্টাগ্রাম

গত নভেম্বরেই স্মৃতি মন্ধানার সঙ্গে চারহাত এক হওয়ার কথা ছিল পলাশ মুচ্ছলের। কিন্তু ভাগ্যের পরিহাসে তা আর হয়ে ওঠেনি। ক্রিকেটারের সঙ্গে সাতপাক ঘোরার দিন সকালেই বিয়ে ভাঙে। এরপর বিগত আড়াই মাসে জল গড়িয়েছে অনেকদূর। বিয়ে ভাঙার পর আর্থিক প্রতারণার দায়ে আইনি জটেও পড়তে হয়েছিল পলাশকে। তবে অতীত ‘স্মৃতি’ সরিয়ে এবার বলিউড অভিনেত্রীকে পাশে নিয়ে নতুন জার্নির ঘোষণা করলেন সঙ্গীতশিল্পী।

মাসখানেক আগেই পলাশ মুছলের পেশাগতজীবনে ফেরার কথা শোনা গিয়েছিল। এবার খবর, বলিউড পরিচালক হিসেবে নাম লেখাতে চলেছেন তিনি। সিনেবাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সম্প্রতি সেই আভাস দিয়েছিলেন বটে। এবার ছবির কাস্টিং প্রকাশ্যে। যদিও সিনেমার নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে তরণের পোস্টেই জানা গেল, থ্রিলার ঘরানার সিনেমা পরিচালনা করতে চলেছেন সুরকার। পলাশ মুছল পরিচালিত সিনেমায় জুটি বাঁধতে চলেছেন শ্রেয়স তলপড়ে এবং ডেইসি শাহ। সূত্রের খবর, মুম্বইয়ের প্রেক্ষাপটে সাজানো হয়েছে চিত্রনাট্য। খুব শিগগিরিই মায়ানগরীর বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হবে। পলাশের ছবিতে এক আমজনতার রোজনামচা তুলে ধরবেন শ্রেয়স। যদিও ডেইজির চরিত্র কেমন হবে? সেটা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন নির্মাতারা।

Advertisement
পলাশ মুছলের ছবিতে ডেইসি শাহ, ছবি- এক্স হ্যান্ডেল

এদিকে গত জানুয়ারি মাসেই জানা যায়, সাংলির জনৈক প্রযোজকের থেকে ‘নজরিয়া’ সিনেমা তৈরির জন্য ২০২৪ সালে ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন পলাশ মুছল। প্রতিশ্রুতি দিয়েছিলেন, সিনেমার কাজ শেষ হলেই খুব শিগগিরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সেই ছবি। কিন্তু সময় গড়ালেও সেই সিনেমা রিলিজের নামগন্ধ তো দূরঅস্ত, এমনকী কাজ সম্পর্কিত আর কোনও তথ্যও পাওয়া যায়নি। পরে টাকা চাওয়ায় গোড়ার দিকে ফোন ধরলেও পরে ওই প্রযোজকের সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন করেন পলাশ। সেই অভিযোগ নিয়েই সম্প্রতি আদালতের দ্বারস্থ হন ওই প্রযোজক। তবে চমকপ্রদ ব্যাপার হচ্ছে, অভিযোগকারী প্রযোজকের সঙ্গে পলাশের পরিচয় করিয়ে দিয়েছিলেন প্রাক্তন বান্ধবী স্মৃতির বাবা শ্রীনিবাস মন্দানা। সম্প্রতি সংশ্লিষ্ট মামলায় প্রযোজককে পলাশের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বম্বে হাই কোর্ট। এমন আবহেই জানা গেল, এবার আদতেই বলিউড পরিচালক হিসেবে ‘অভিষেক’ হচ্ছে পলাশ মুছলের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.