এই মুহূর্তে বক্স অফিসের ‘বাপ’ ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’। মুক্তির প্রথম দিন থেকেই সাফল্যের মুখ দেখছে রণবীরের ছবি। রেকর্ড ব্যবসা করে প্রথম পর্বের পর নজর কেড়েছে দ্বিতীয় পর্বও। ধুরন্ধর ২-এর গুঁতোয় স্থানচ্যূত অক্ষয় কুমারের আগামী ছবি ‘ভূত বাংলা'(Bhooth Bangla)। ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে না আক্কির মতুন ছবি। ধুরন্ধরের সাফল্যের মাঝে পিছিয়ে গেল ভূত বাংলা মুক্তির দিনক্ষণ। বেশ কিছুদিন পিছিয়ে যাচ্ছে ছবির মুক্তি। ধুরন্ধর: দ্য রিভেঞ্জ শুধু বক্স অফিসে রাজত্বই করছে না, বড় ছবির মুক্তির পরিকল্পনাতেও প্রভাব ফেলছে। প্রায় এক সপ্তাহ পিছিয়ে গেল অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’ মুক্তির দিন। ১০ এপ্রিলের পরিবর্তে ভূত বাংলা মুক্তি পাবে আগামী ১৬ এপ্রিল।
ছবির প্রযোজক একতা কাপুর ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে ছবি মুক্তি পিছিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ‘ বেশ কয়েক পর্ব আলোচনার পর এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিস্ট্রিবিউটর ও এক্সিবিটরদের অনুরোধের পর আমরা ভূত বাংলা মুক্তি এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা দর্শককে একটি সুন্দর ছবি উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং একশো শতাংশ নিশ্চিত এই সিদ্ধান্ত সিনেমার সাফল্যে বিশেষ ভূমিকা পালন করবে।’
আরও পড়ুন:
একতার বক্তব্য, “ভূত বাংলা এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার মাধ্যমে আমরা নিশ্চিত করছি যে দুইটি ছবিই যথাযথ স্ক্রিন স্পেস, মার্কেটিং ফোকাস এবং দর্শককে হলমুখী করবে।”
ধুরন্ধরের প্রশংসা করে একতার সংযোজন, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ বর্তমানে বক্স অফিসে দারুণ সফল যা পুরো ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত সুখবর। আমাদের এক্সিবিটরদের মতে ছবিটিকে আরও ব্যবসা করার সুযোগ দেওয়া উচিত তাতে ইন্ডাস্ট্রিই লাভবান হবে।’
View this post on Instagram
অক্ষয়ের ছবি মুক্তির দিন পিছিয়ে যাওয়া প্রসঙ্গে লিখেছেন,’ভূত বাংলা এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার মাধ্যমে আমরা নিশ্চিত করছি যে দুইটি ছবিই যথাযথ স্ক্রিন স্পেস, মার্কেটিং ফোকাস এবং দর্শককে হলমুখী করবে। আমরা বিশ্বাস করি এই সিদ্ধান্তে সবাই উপকৃত হবে। নির্মাতা, এক্সিবিটর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শক যারা কোনও আপস ছাড়াই প্রতিটি ছবি উপভোগ করতে পারবেন। আমরা সবসময় দর্শকের সুবিধাকে অগ্রাধিকার দেব এবং তাঁদের সেরা বিনোদন দেওয়ার চেষ্টা করব।’
‘ভূত বাংলা’ -র মাধ্যমে ১৭ বছর পর অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের বহুল প্রতীক্ষিত পুনর্মিলন। এর আগে হেরা ফেরি’, ‘ভুলভুলাইয়া’, ‘দে দানা দান’, ‘ভাগম ভাগ’ এবং ‘গরম মসলা’-র মতো কাল্ট কমেডি উপহার দিয়েছে এই জুটি। এই হরর-কমেডিতে অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি, পরেশ রাওয়াল, তব্বু, রাজপাল যাদব, যীশু সেনগুপ্ত এবং মিথিলা পালকর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে আকণ্ঠ মদ্যপান, হোটেলে ‘গণধর্ষণ’! প্রশ্নের মুখে নির্যাতিতার বান্ধবীর ভূমিকা
-
সমুদ্রতটে ৭০০ ডলফিন ও তিমির লাশ! উৎসবের নামে নৃশংস হত্যালীলা, নিন্দায় সরব বিশ্ব
-
বিশ্বকাপ রুখতে ফুটবলারদের মূর্তি বিবস্ত্র করে প্রতিবাদ! শিক্ষকদের মার পুলিশের, উত্তপ্ত মেক্সিকো
-
বর্ষায় কীভাবে বাড়ি রক্ষা করবেন, জেনে নিন সহজ কৌশল
-
রোমারিওর ফেভারিট তালিকায় নেই ব্রাজিলই, কেন এমন মনে করেন কিংবদন্তি তারকা