সংবাদ পরিচালক ডিজিটাল ডেস্ক: অমিতাভের পর এবার অক্ষয় কুমার। অ্য়াকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হলেন বলিউডের খিলাড়ি কুমার। ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবির শুটিং ফ্লোরে ঘটল এই দুর্ঘটনা। এই দৃশ্যে অক্ষয়ের সঙ্গে অভিনয় করেছেন টাইগার শ্রফ।
জানা গিয়েছে, স্কটল্য়ান্ডে টাইগারের সঙ্গে বিশেষ একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময়ই লেগে যায় অক্ষয়ের। হাঁটুতে ব্রেস পরে থাকতে হচ্ছে এখন। বডি ডবল ব্যবহার না করার জন্য়ই বিপদের মুখে পড়েন অক্ষয়।
[আরও পড়ুন: ‘পরশুই ভিডিও পাঠিয়েছিলাম, আজ উনি নেই!’, প্রদীপ সরকারের প্রয়াণে শোকস্তব্ধ রাইমা]
১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। ডেভিড ধাওয়ানের পরিচালনায় সে ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও গোবিন্দা। নায়িকা হিসেবে ছিলেন রবিনা ট্যান্ডন এবং রামিয়া কৃষ্ণণ। নয়ের দশকের সে ছবি ছিল আউট অ্যান্ড আউট কমেডি। তবে অক্ষয় ও টাইগারের এই ছবির ঝলক দেখে মনে হচ্ছে, তাতে ভরপুর অ্যাকশন থাকছে। আর সেই অ্যাকশন করতে গিয়েই আহত হলেন খিলাড়ি কুমার।
[আরও পড়ুন: ডালভাত, পটলের দোরমা! প্রদীপ সরকারের সঙ্গে ভোজ, বাঙালি আবেগ উসকে স্মৃতিকাতর কঙ্গনা ]
সর্বশেষ খবর
-
৭০০ বাস ‘ব্যবহারের অযোগ্য’, অমিল চালক-কন্ডাক্টরও, পুজোর আগে কি চালু হবে ‘পিঙ্ক কার্ড’?
-
২৫৮ জন যাত্রী-সহ সমুদ্রে ডুবল বোট! সাইপ্রাসে মর্মান্তিক দুর্ঘটনা, শুরু উদ্ধারকাজ
-
চিন সীমান্ত ছিল ৫ মিনিট দূরেই! নেপালের ফ্রেন্ডশিপ ব্রিজ পেরতে পেরেছিলেন শর্মিষ্ঠা? স্ত্রীর চিন্তায় দিশেহারা শুভ্রাংশু
-
পাক ম্যাচে বিরাট ভুল, কুলদীপের উপর রেগে আগুন সূর্য, ভাইরাল ভিডিওর নেপথ্যে কোন ঘটনা?
-
গোরক্ষপুরকে স্পেনের সঙ্গে তুলনা রবি কিষানের! হেসে লুটোপুটি যোগী আদিত্যনাথ