Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ২০ জুলাই ২০২৬
Akshay Kumar

ফ্ল্যাট বিক্রি করলেন অক্ষয় কুমার! হঠাৎ কেন এমন সিদ্ধান্ত অভিনেতার?

সংগীত পরিচালক ডাবু মালিক কিনেছেন অক্ষয়ের ফ্ল্যাটটি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২২, ১৬:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২২, ১৬:২২

options
link
ফ্ল্যাট বিক্রি করলেন অক্ষয় কুমার! হঠাৎ কেন এমন সিদ্ধান্ত অভিনেতার? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্ল্যাট বিক্রি করে দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। খবর অনুযায়ী, অক্ষয় কুমার তাঁর আন্ধেরি এলাকার ফ্ল্যাটটি বিক্রি করে দিয়েছেন। অক্ষয়ের থেকে এই ফ্ল্য়াটটি কিনেছেন সঙ্গীত পরিচালক ডাবু মালিক ও তাঁর স্ত্রী জ্যোতি। প্রায় ৬ কোটি টাকায় ফ্ল্যাটটি বিক্রি করেছেন অক্ষয়।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আগস্ট মাসেই ডাবু মালিকের কাছে ফ্ল্যাটটি বিক্রি করেন অক্ষয় (Akshay Kumar)। ফ্ল্যাটটির কার্পেট এলাকা ১২৮১ বর্গ ফুটের। ব্যালকনি ৫৯ বর্গ ফুটের। ২০১৭ সালের নভেম্বর মাসে প্রায় ৪.১২ কোটি টাকায় ফ্ল্যাটটি কিনেছিলেন অভিনেতা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, টানা পঞ্চমবার দেশের বিনোদন দুনিয়ায় সর্বোচ্চ করদাতা হলেন বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার (Akshay Kumar)। এই সাফল্যের স্মারক হিসেবে আয়কর বিভাগের তরফে অভিনেতা একটি সম্মানপত্রও জিতে নিয়েছেন।

[আরও পড়ুন: হলিউডে রাজামৌলি! মার্কিন সংস্থার সঙ্গে বিশেষ চুক্তি ‘বাহুবলী’, ‘RRR’ ছবির পরিচালকের]

‘সৌগন্ধ’ ছবির মধ্যে দিয়ে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ হলেও ‘খিলাড়ি’ ছবি থেকেই প্রকৃত জয়যাত্রা শুরু অক্ষয়ের। তিন খান ও অজয় দেবগণের মতো সুপারস্টারদের দাপাদাপি সত্ত্বেও বরাবরই নিজের একটা আলাদা ফ্যান বেস রয়েছে অক্ষয়ের। মার্শাল আর্টের চোখ ঝলসানো অ্যাকশনের পাশাপাশি পরবর্তী সময়ে কমেডি অভিনয়েও সকলের মন জয় করেছেন তিনি।

বয়স প্রায় ৫৫ হওয়া সত্ত্বেও সেটাকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে আজও ব্যস্ততার শিখরে রয়েছেন অক্ষয়। তবে বিপুল রোজগার সত্ত্বেও আয়কর দিতে কখনও কার্পণ্য করেননি তিনি। আর তাই গত পাঁচ বছর ধরেই বিনোদন দুনিয়ার সবচেয়ে বড় করদাতা অক্ষয়ই। পিছনে ফেলেছেন আর সকলকে।

Akshay kumar

এই মুহূর্তে ব্রিটেনে টিনু দেসাইয়ের সঙ্গে ছবির শুটিং করছেন বলিউডের খিলাড়ি। শেষ বার তাঁকে পর্দায় দেখা গিয়েছিল ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবিতে। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন মানুষী চিল্লার। ছবিটি অবশ্য বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সামনেই আসছে ‘রক্ষাবন্ধন’, ‘রামসেতু’, ‘সেলফি’র মতো একাধিক ছবি। আপাতত সেই ছবিগুলিকে ঘিরেই আশায় বুক বাঁধছেন অনুরাগীরা। তবে তার আগেই এল এই সুখবর।

[আরও পড়ুন: দেব-প্রসেনজিতের ‘কাছের মানুষ’ ছবিতে গান গাওয়ার পারিশ্রমিক ফেরালেন সোনু, কিন্তু কেন? ]

 

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.