Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Akshay Kumar

শাশুড়িকে সঙ্গে নিয়ে মহাকালেশ্বর মন্দিরে অক্ষয়, ‘ভূত বাংলা’র সাফল্য কামনায় শিবসহায়!

শিপ্রা নদীর তীরে অবস্থিত মহাকালেশ্বর মন্দিরে নায়কের সঙ্গে দেখা গিয়েছে শাশুড়ি ডিম্পল কাপাডিয়াকেও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ১৩:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ১৩:৪৩

options
link
শাশুড়িকে সঙ্গে নিয়ে মহাকালেশ্বর মন্দিরে অক্ষয়, ‘ভূত বাংলা’র সাফল্য কামনায় শিবসহায়! zoom
শাশুড়ি ডিম্পল কাপাডিয়ার সঙ্গে অক্ষয়।
Advertisement

আগামী ১০ এপ্রিল সিলভার স্ক্রিনে মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত ‘ভূত বাংলা’। তার ঠিক আগেই উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন অভিনেতা। তাঁর সঙ্গে দেখা গিয়েছে শাশুড়ি ডিম্পল কাপাডিয়াকেও।

পরে সংবাদমাধ্যম এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় আক্কিকে পুজো দেওয়া প্রসঙ্গে বলতে শোনা যায়, ”খুবই ভালো লাগ। আমি আমার পরিবার ও গোটা দেশের জন্যই প্রার্থনা করেছি। আমি প্রার্থনা করেছি, আমার দেশ যেন চিরকাল মহান থাকে এবং উন্নতি করে চলে।” প্রসঙ্গত, উজ্জ্বয়িনীতে শিপ্রা নদীর তীরে অবস্থিত মহাকালেশ্বর মন্দির। বারোটি জ্যোতির্লিঙ্গের অন্যতম লিঙ্গটি এখানেই প্রতিষ্ঠিত। তাই এর স্থানমাহাত্ম্য অপরিসীম। ছবি মুক্তির আগে সেই মন্দিরেই প্রার্থনা করে গেলেন অক্ষয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, অক্ষয় কুমার অভিনীত এই ছবিটি পরিচালনা করেছেন প্রিয়দর্শন। ‘ভূত বাংলা’ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে গত কয়েকদিন ধরেই। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে এই ছবির দ্বিতীয় গান ‘তু হি দিসদা’। প্রীতমের সুরে যেখানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও নিকিতা গান্ধী। রোম্যান্টিক দৃশ্যায়নে নজর কেড়েছে অক্ষয়-ওয়ামিকা জুটি। অরিজিৎ সিংয়ের সঙ্গে কাজের সুযোগ পেয়ে ধন্যবাদজ্ঞাপন করে অক্ষয় বলেন, ‘‘তোমার সঙ্গে কাজ করা সবসময়ই একটা বিশেষ অনুভূতি।’’

‘ভূত বাংলা’র টিজার দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কমেডি, হরর এবং ক্লাসিক ওয়ান-লাইনার ডায়লগের মিশেলে দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে। এই ছবিতে অক্ষয়, ওয়ামিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল, আসরানি ও রাজপাল যাদবের মতো প্রথমসারির শিল্পীরা। এছাড়া ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তব্বু। ‘ভূত বাংলা’ প্রযোজনার দায়িত্বে রয়েছেন অক্ষয় কুমার, শোভা কাপুর ও একতা কাপুর। হাসি, রোম্যান্স এবং হালকা ভয়ের অভিজ্ঞতা দর্শক কতটা উপভোগ করবে সেটাই এখন দেখার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.