Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Ranbir Kapoor Alia Bhatt Birth Day

গোপন প্রোফাইল থেকে আলিয়ার উপর নজর, রণবীরের জন্মদিনে বড় সিক্রেট ফাঁস!

আলিয়াই ফাঁস করলেন রণবীরের কীর্তি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৩, ১৪:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৩, ১৪:২৯

options
link
গোপন প্রোফাইল থেকে আলিয়ার উপর নজর, রণবীরের জন্মদিনে বড় সিক্রেট ফাঁস! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪১ বছরে পা দিলেন বলিউডের হ্যান্ডসাম নায়ক রণবীর কাপুর। নায়কের জন্মদিনেই প্রকাশ্য়ে এল তাঁর নতুন ছবি ‘অ্য়ানিমেল’-এর টিজার। এই ছবির ঝলক প্রকাশ্য়ে আসতেই হইচই পড়ে গেল নেটপাড়ায়। রণবীরের লুক দেখে হতবাক তাঁর ভক্তরা। অ্য়ানিমেল ছবির টিজার চোখে পড়েছে আলিয়ারও। টিজারে প্রশংসা করে আলিয়া কিন্তু আদর পাঠিয়েছেন রণবীরকে। তবে গপ্পোটা এটা নয়। বরং স্বামী রণবীরের জন্মদিনে বড় সিক্রেট ফাঁস করলেন আলিয়া।

রণবীরের জন্মদিনে আলিয়া ইনস্টাগ্রামে একটি চুমুর ছবি পোস্ট করেছেন। সঙ্গে পোস্ট করেছেন আরও কয়েকটি ছবি। সেই পোস্টে আলিয়া লিখলেন, আমার ভালোবাসা, আমার প্রিয় বন্ধু, আমার শান্তির জায়গা। আমি জানি গোপন প্রোফাইল থেকে তুমি এই শুভেচ্ছাবার্তা পড়ছো। ঠিক আমার পাশে বসে… একটা কথাই বলতে চাই, শুভ জন্মদিন। তুমি আমার জীবনে ম্যাজিকের মতো।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: কটাক্ষের মুখে পড়েও শেষবেলায় লালবাগে ফারহা খান, হল ধাক্কাধাক্কিও! সামাল দিল পুলিশ]

অন্যান্য সেলেবদের মতো রণবীর কোনও সোশাল মিডিয়ায় থাকেন না। অন্তত, তাঁর ভক্তরা এটাই জানতেন। তবে একবার কফি উইথ করণে এসে আলিয়া জানিয়ে ছিলেন, রণবীরের একটি গোপন প্রোফাইল আছে। যেটার সাহায্য়ে সব নজরে রাখেন রণবীর। সেই কথাই এবার প্রকাশ্য়ে জানিয়ে দিলেন আলিয়া ভাট।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

রণবীর কাপুরের জন্মদিনে (Ranbir Kapoor Birthday) যে বড়সড় চমক আসতে চলেছে, সেই ঘোষণাই দিন কয়েক আগে করা হয়েছিল প্রযোজনা সংস্থা টি সিরিজ-এর তরফে। বৃহস্পতিবার সেই প্রেক্ষিতেই মুক্তি পেল ‘অ্যানিম্যাল’-এর টিজার। সন্দীপ রেড্ডি ভঙ্গ পরিচালিত এই ছবি যে বক্স অফিসে শোরগোল ফেলে দেবে, তা পয়লা ঝলক দেখেই আন্দাজ করা গেল। উল্লেখ্য, রণবীরের বহু প্রতীক্ষিত এই ছবি মুক্তি পাবে পয়লা ডিসেম্বর।

জুন মাসে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’-এর প্রি-টিজার প্রকাশ্যে আসতেই সরগরম হয়েছিল নেটপাড়া। যা দেখে উল্লাসে ফেটে পড়েছিলেন অনুরাগীরা। পাশাপাশি সিনে-সমালোচকরাও সেই আগাম ঝলক দেখে ভবিষ্যদ্বাণী করে ফেলেছিলেন যে এই ছবি বক্সঅফিসে দারুণ ব্যবসা করবে। প্রসঙ্গত, ‘ব্রহ্মাস্ত্র’, ‘তু ঝুটি ম্যায় মক্কার’-পর এবার কাপুরপুত্রকে দেখা গেল একেবারে ভিন্ন অবতারে।

[আরও পড়ুন: শশী থারুর ‘দেশবিরোধী’! বিবেক অগ্নিহোত্রীর ‘মিথ্যাচারে’ আইনি হুঁশিয়ারি কংগ্রেস সাংসদের]

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.