Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
Ameesha Patel

‘আমি তোমার দাদার সম্পত্তি! আমাকে ছোঁবে না’, কেন ববি দেওলকে চোখরাঙান আমিশা?

সানি দেওলের 'গদর' সুপারহিট হওয়ার পর ভাই ববি দেওলের সঙ্গে 'হামরাজ' ছবিতে জুটি বাঁধেন আমিশা। সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিংয়েই ববি দেওল অভিনেত্রীকে আলিঙ্গন করতে গেলে ঝামেলা শুরু হয়! কীরকম?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ১৬:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ১৬:৫৭

options
link
‘আমি তোমার দাদার সম্পত্তি! আমাকে ছোঁবে না’, কেন ববি দেওলকে চোখরাঙান আমিশা? zoom
কেন ববি দেওলকে চোখ রাঙান আমিশা? ছবি- সংগৃহীত
Advertisement

সিনেইন্ডাস্ট্রির অন্দরে কত কী-ই না ঘটে! সিনেমায় একসঙ্গে অভিনয়ের জেরে তারকাদের সমীকরণও বদলে যায়। গ্ল্যামারের অন্তরালে বদলে যাওয়া সেসব সমীকরণ নিয়ে টিনসেল টাউনের টেবিলে চর্চাও কম হয় না। একবার শট দেওয়ার সময়ে ঘনিষ্ঠ হওয়ার জেরে ববি দেওলকে চোখ রাঙিয়েছিলেন আমিশা প্যাটেল! তাও আবার দাদা সানি দেওলের জন্য। ঠিক কী ঘটেছিল সেদিন? দু’ দশক বাদে এক সাক্ষাৎকারে সেপ্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী।

সানি দেওলের ‘গদর’ সুপারহিট হওয়ার পর ভাই ববি দেওলের সঙ্গে ‘হামরাজ’ ছবিতে জুটি বাঁধেন আমিশা। সেই সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিংয়েই ববি দেওল অভিনেত্রীকে আলিঙ্গন করতে গেলে ঝামেলা শুরু হয়। 

২০০১ সালে ‘গদর: এক প্রেম কথা’ ছবিতে সানি দেওলের সঙ্গে জুটি বেঁধেছিলেন আমিশা প্যাটেল। আড়াই দশক পেরিয়ে ‘তারা-সাকিনা’র জুটি আজও যে দর্শকমহলে ততটাই আইকনিক, তার প্রমাণ বছর দুয়েক আগে মুক্তিপ্রাপ্ত ‘গদর’ সিক্যুয়েলের বক্স অফিস কাঁপানো ব্যবসা। সেসময়ে সানি-আমিশার জুটি এতটাই হিট হয়েছিল যে দর্শক-অনুরাগীরা রিল লাইফের সঙ্গে রিয়েল লাইফ গুলিয়ে তাঁদের বাস্তব জুটি বলে ভাবতেন। সেসময়েই এক কাণ্ড ঘটে। সানি দেওলের ‘গদর’ সুপারহিট হওয়ার পর ভাই ববি দেওলের সঙ্গে ‘হামরাজ’ ছবিতে জুটি বাঁধেন আমিশা। সেই সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিংয়েই ববি দেওল অভিনেত্রীকে আলিঙ্গন করতে গেলে ঝামেলা শুরু হয়। কীরকম?

Advertisement
ববি দেওল, আমিশা প্যাটেল।

এক সাক্ষাৎকারে আমিশা জানান, ‘হামরাজ’-এর ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিংয়ের সময়ে সেখানে মারাত্মক ভিড় উপচে পড়েছিল। অনেকেই শুটিং দেখতে ভিড় জমিয়েছিলেন। যদিও পুলিশি নিরাপত্তাবলয় টপকে কেউ শুটিং স্পট পর্যন্ত আসতে পারেননি, তবে সানির ভাই ববির সঙ্গে আমিশাকে ঘনিষ্ঠ দেখে ওই ভিড়ের মধ্য থেকে অনেকেই চেঁচিয়ে উঠেছিলেন। প্রতিবাদ করে কেউ কেউ তো এও বলে ফেলেন যে- ‘ববি আমিশাকে ছেড়ে দিন। উনি তারা সিংহের সম্পত্তি। আপনার দাদার সম্পত্তি। পাকিস্তান থেকে ওঁকে নিয়ে আসা হয়েছে। সাকিনাকে ছেড়ে দিন।’ এহেন প্রতিক্রিয়া দেখে ‘হামরাজ’-এর ক্লাইম্যাক্স দৃশ্যে খানিক ব্যাঘাত ঘটেছিল বটে! তবে সেটে উপস্থিত পরিচালক, ক্যামেরাম্যান সকলেই হতবাক হয়ে যান। এরপর আমিশাও সেই ঘটনা নিয়ে রসিকতা করার সুযোগ হাতছাড়া করেননি। কী করেছিলেন অভিনেত্রী?

‘হামরাজ’-এর ক্লাইম্যাক্স দৃশ্যে আমিশাকে আলিঙ্গন করার কথা ছিল ববি দেওলের। তাঁদের সম্মুখ সমরে তখন অক্ষয় খান্না। নায়িকার হাতে বন্দুক। সেসময়েই চিত্রনাট্য অনুযায়ী ববি আলিঙ্গন করতে এলে আমিশা তাঁকে বলেন- “আমি তোমাকে আলিঙ্গন করতে পারব না। আমি না তোমার দাদা সানি দেওলের সম্পত্তি!” যদিও গোটা বিষয়টা রসিকতাচ্ছলেই ঘটে, তবে দু’দশক আগের এই ঘটনায় মায়ানগরীর সিনেপাড়ায় হাসির রোল!

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.