সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী অনেক আগেই বলিউডে পা দিয়েছেন। এবার পালা মিঠুনের ছোট ছেলে নমশি চক্রবর্তীর। ছবির নাম ‘ব্যাড বয়’। ছবির পরিচালক রাজকুমার সন্তোষী। করোনাকালে অর্থাৎ ২০২০ সালে এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে নানা কারণে মুক্তি আটকে।
শেষমেশ পরের মাসেই মুক্তি পাবে এই ছবি। তাই নমশির প্রথম ছবি রিলিজের আগে গানের ভিডিও শেয়ার করে নমশি চক্রবর্তীকে শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন। অমিত আঙ্কলের কাছ থেকে শুভেচ্ছা পেয়ে আপ্লুত মিঠুনের ছোট ছেলে নমশিও।
[আরও পড়ুন: বিমানবন্দরের বাইরে প্রকাশ্যেই সাবার ঠোঁটে ঠোঁট রাখলেন হৃতিক! মুহূর্তে ভাইরাল ভিডিও ]
২০২০ সালে মুক্তি পেয়েছিল ‘ব্য়াড বয়’ ছবির পোস্টার। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন আরও এক নবাগতা আমরিন কুরেশি। ছবির প্রযোজক সাজিদ কুরেশির মেয়ে তিনি। বাবা মিঠুনের মতো বলিউডের সুপারস্টার হতে পারেন কিনা নমশি, তা এবার দেখার পালা।
View this post on Instagram
[আরও পড়ুন: রিয়ালিটি শোয়ের খ্যাতি ছাড়া আর কী গুণ আছে? শেহনাজকে তোপ গায়িকা সোনা মহাপাত্রর]
সর্বশেষ খবর
-
‘দর্শক বোকা? অ্যানিম্যাল চলেছে বলেই…’, বলিউডকে ‘ভেড়ার পাল’ কটাক্ষ করিনার, খোঁচা ভাই রণবীরকেও!
-
উপনির্বাচন ঘোষণা হতেই তপ্ত রেজিনগর! তৃণমূল-আম জনতা উন্নয়ন পার্টির সংঘর্ষে রক্তারক্তি কাণ্ড
-
এবার পুজোর পাতে পড়বে পদ্মার ইলিশ? ভারতে রপ্তানির অনুমতি চাইল বাংলাদেশের ১৮ সংগঠন
-
গালওয়ানের পর প্রথমবার ভারত সফরে জিনপিং! হতে পারে মোদির সঙ্গে বৈঠক, সম্পর্কের বরফ গলবে?
-
ব্রাজিল ম্যাচের আগে চাপে ফেডারেশন, নির্বাচন চেয়ে আদালতে রঞ্জিত বাজাজ