সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পান মশলার বিজ্ঞাপন আর করবেন না অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। অভিনেতার ৭৯তম জন্মদিনেই তাঁর অফিসের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হল এই কথা। নিজের ব্লগে বক্তব্য শেয়ার করেছেন বিগ বি।
কিছুদিন আগেই একটি পান মশলার কোম্পানির জন্য বিজ্ঞাপন করেছিলেন অমিতাভ বচ্চন। তা প্রকাশ্যে আসার পরই সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। মনে করা হচ্ছে, সেই কারণেই এই পদক্ষেপ নিয়েছেন বিগ বি। যে বিবৃতি অমিতাভ শেয়ার করেছেন তাতে জানানো হয়েছে, বিজ্ঞাপনটি যে তামাকজাতীয় দ্রব্যের তা কিংবদন্তি তারকা জানতেন না। যখন তিনি তা জানতে পারেন, সংস্থার সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করে দেন। বিজ্ঞাপনের জন্য নেওয়া পারিশ্রমিকও ফিরিয়ে দিয়েছেন বিগ বি।

[আরও পড়ুন: Bony Movie Review: কৈশোরে পড়া উপন্যাসের আমেজ ফিরিয়ে দিল কোয়েল-পরমব্রতর ‘বনি’]
পান মশলার বিজ্ঞাপনে বলিউডের একাধিক তারকাকে দেখা যায়। এই তালিকায় শাহরুখ খান (Shah Rukh Khan), অজয় দেবগনের মতো তারকাও রয়েছেন। অমিতাভ বচ্চনের বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসার পর তাঁর অনুরুগীদের একাংশ অসন্তুষ্ট হন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করেন। তামাক বিরোধী সংস্থার পক্ষ থেকে বিগ বি’কে নাকি চিঠিও লেখা হয়। মনে করা হচ্ছে, এর জেরেই বিজ্ঞাপন সংস্থার সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করেছেন অমিতাভ বচ্চন।

জন্মদিনে বিগ বি’র এই ঘোষণায় খুশি তাঁর অনুরাগীরা। তাঁর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রত্যেকে। এদিকে ৭৯তম জন্মদিনে বলিউডের শাহেনশাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা। দেশের বিভিন্ন প্রান্তের বিনোদন জগতের তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন। আশির দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন তারকা। সেই কথা জানিয়ে ছবিও পোস্ট করেছেন তিনি।
T 4057 – .. walking into the 80th ..
जब साठा (60 ) तब पाठा
जब अस्सी (80) तब लस्सी !!! 🤣🤣🤣मुहावरे को समझना भी एक समझ है !! 🤣 pic.twitter.com/hVonvz81sC
— Amitabh Bachchan (@SrBachchan) October 10, 2021
[আরও পড়ুন: Shororipu 2 Review: গোয়েন্দা ‘চন্দ্রকান্ত’ হয়ে এবারও কি বাজিমাত করতে পারলেন চিরঞ্জিৎ?]
সর্বশেষ খবর
-
মেয়র পদের পর খেলার মাঠও ছাড়ছেন ফিরহাদ, ইস্তফা ভলিবল সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে
-
‘জয় শ্রীরাম’, ‘জয় বুলডোজার বাবা’, মঞ্চে পা রাখতেই যোগীর উদ্দেশে স্লোগান জনতার
-
পশ্চিমবঙ্গে আসছে বিনিয়োগের জোয়ার! আদানির পর লার্সন-টিউব্রোর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
‘উৎসবের আমেজ নষ্ট করলে…’, হুঙ্কার যোগীর
-
শুভশ্রীর জামায় রক্তের দাগ! ‘দেশু ৭’-এর শুটিং শুরু হতেই বড়মার মন্দিরে ভক্ত