সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমল রশিদ খান নাকি বলিউডের নামকরা ফিল্ম সমালোচক। হ্যাঁ, এমনটা কমল নিজেই বলেন। আর তাই তো বিন্দাস হয়ে সোশ্য়াল মিডিয়ায় বলিউডের নামে যা খুশি বলে বেড়ান। বলিউডের নামকরা তারকাদের এক হাত নিতেও ছাড়েন না কমল। এই যেমন হঠাৎ করে অনুষ্কা শর্মাকে কটাক্ষ করে বসলেন কমল। টুইটারে কমল লিখলেন, অনুষ্কা মোটেই ভাল দেখতে ছিলেন না। ভাগ্যিস প্লাসটিক সার্জারি করেছেন। তবে শুধু অনুষ্কা নন, কমল আর খান কটাক্ষ করেছেন ক্যাটরিনা, শ্রদ্ধা কাপুর বাণী কাপুরকেও।
[আরও পড়ুন: হ্যাক হল যশ দাশগুপ্তর ফেসবুক পেজ! সোশ্যাল মিডিয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা ]
প্রসঙ্গত, গত বছর আগস্ট মাসে বিতর্কীত টুইট করায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন কমল। ২০২০ সালে কমলের একটি বিতর্কিত টুইটের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিলেন শিবসেনা সমর্থক রাহুল কানাল। সেই অভিযোগের উপর ভিত্তি করেই গ্রেপ্তার করা হয় কমল আর খানকে। অভিযোগ অনুযায়ী, বিনা কারণে বলিউডকে অসম্মান করেন কমল। ব্যক্তিগত আক্রোশ মেটাতে তারকাদের সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেন কমল। যা কিনা একেবারেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে প্রয়াত দুই অভিনেতা ঋষি কাপুর ও ইরফান খানকে নিয়ে টুইট করায় বিপাকে পড়েন কমল আর খান।
[আরও পড়ুন: অনির্বাণের সঙ্গে জুটিতে রানি মুখোপাধ্যায়, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র ট্রেলারে চমক]
সর্বশেষ খবর
-
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্বস্তির জয় মেসিহীন আর্জেন্টিনার, জিতলেও চোট চিন্তায় ব্রাজিল
-
বনগাঁ কাণ্ডে বারবার সমনেও গরহাজির! ‘ভুয়ো খবর’-এ আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মিমির
-
মধ্যরাতে মদন মিত্রের গাড়িতে হামলা, ছোঁড়া হল ডিম! বললেন, ‘মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলাম’
-
তালশাঁস তো ঢের খেয়েছেন, কিন্তু লস্যি থেকে পায়েস, সেরা ৩ সুস্বাদু রেসিপি জানেন?
-
‘বেকার বলে স্ত্রী, সন্তানের দায়িত্ব এড়াতে পারেন না স্বামী’, বলল দিল্লি হাই কোর্ট