সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দুয়েক আগেই জল্পনার সূত্রপাত! ২৪ ডিসেম্বর নাকি দ্বিতীয়বার ছাদনাতলায় বসতে চলেছেন আরবাজ খান (Arbaaz Khan Wedding)। রবিবার দুই পরিবারের উপস্থিতিতেই এক হবে চার হাত। কিন্তু বিটাউনে চাউর হওয়া এই খবরে ধন্দ ছিল, তবে শনিবার ‘উমঙ্গ’-এর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে অভিনেতা যা প্রতিক্রিয়া দিলেন, তাতে আর দুই সন্তানের বাবা আরবাজের দ্বিতীয়বার বিয়ে করার খবরে কোনও সন্দেহ রইল না!
শনিবার সন্ধেয় মুম্বই পুলিশ আয়োজিত অনুষ্ঠান ‘উমঙ্গ’-এর রেড কার্পেটে হাজির হয়েছিলেন আরবাজ খান। সেখানেই অভিনেতা-প্রযোজককে দেখে প্রায় ছেঁকে ধরেন পাপারাজ্জিরা। শুধু তাই নয়, আরবাজকে সোজাসুজি প্রশ্ন করেন, “কাল কখন আসব?” সেই প্রশ্ন শুনেই লজ্জায় লাল হয়ে যান সলমন খানের ভাইজান। মুখে টুঁ শব্দটি না করে ঠোঁটের উপর আঙুল রেখে ইশারা করেন। অতঃপর তিনি যে বিষয়টা একেবারে চুপিচুপি সারতে চাইছেন, তা বলাই বাহুল্য।
[আরও পড়ুন: বাস্তব সমস্যা নিয়েও বাজিমাত! ১০০ কোটি পেরল ‘ডাঙ্কি’]
View this post on Instagram
আজ্ঞে! মালাইকা অরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদ, জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে প্রেমে ভাঙন… তিক্ত অতীত ভুলে রবিবাসরীয় সন্ধেয় দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আরবাজ খান (Arbaaz Khan)। বড়দিনের আগের দিনই সলমন খানের পরিবারে বিয়ে। ভাইজানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে এখন সাজসাজ রব! কাকে বিয়ে করছেন তিনি? বলিউড মাধ্যম সূত্রে খবর, সুরা খান নামে এক বলিউড মেকআপ আর্টিস্টের সঙ্গেই দ্বিতীয়বার ছাদনাতলায় বসতে চলেছেন সলমন খানের ভাই। ‘পাটনা শুক্লা’ নামে এক ছবির শুটিং করতে গিয়েই সেটে সুরার সঙ্গে আলাপ হয় অভিনেতার। সেখান থেকেই মন দেওয়া নেওয়া। এবার শুভ পরিণয়।
[আরও পড়ুন: ‘ডাঙ্কি’র পর ফের বাণপ্রস্থে যাচ্ছেন শাহরুখ? বছরশেষে বোমা ফাটালেন বাদশা]
সর্বশেষ খবর
-
কারা পাবেন আবাসের বাড়ি? সুবিধাভোগী যাচাইয়ে ত্রিস্তরীয় ব্যবস্থা, রয়েছে ‘সেলফ সার্ভে’র সুবিধাও
-
এবার বাংলা সিনেমায় রামচরণ! বঙ্গে পদ্ম ফুটতেই দক্ষিণী সুপারস্টারের নজরে টলিউড?
-
এবার ধর্ষণের চেষ্টার অভিযোগ, ফের জেল হেফাজতে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার
-
‘ভারত-চিন সম্পর্কে নাক গলাবে না রুশ’, ত্রিকোণ বন্ধুত্বের সমীকরণে স্পষ্ট বার্তা পুতিনের
-
কাটমানি না দিলে বাড়ি নয়, বড়ঞায় গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী-সহ ৪