সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা মোকাবিলায় ত্রাণ তহবিলে টাকা দিলেই অর্জুন কাপুরের সঙ্গে ভার্চুয়াল ডেটে যেতে পারেন। আর সেই তহবিলে দেওয়া অনুদান সোজাসুজি দুস্থদের পেট ভরানোর কাজে লাগানো হবে বলে জানিয়েছিলেন অভিনেতা। কথা রাখলেন তিনি। তা অর্জুনের এই ভার্চুয়াল ডেটের অভিনব পন্থা থেকে কত টাকা জোগাড় হল তহবিলে? জানালেন বলিউড অভিনেতা নিজেই। যা টাকা উঠেছে, তাতে অনায়াসে আগামী ১ মাসের জন্য ৩০০ দুস্থ পরিবারকে খাওয়ানো যাবে বলে জানিয়েছেন বলিউড অভিনেতা।
দিন কয়েক আগেই ভক্তদের কাছে প্রস্তাব রেখেছিলেন যে তাঁর সঙ্গে ভিডিও কলের মাধ্যমে নৈশভোজ সারতে হলে, দুটি বিশেষ সংস্থার ত্রাণ তহবিলে দান করতে হবে। যাঁরা অনুদান দেবেন, সেরকম ৫ জনকে লাকি ড্রয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে। প্রতিশ্রুতিমতো করলেনও তাই অর্জুন কাপুর। সম্প্রতি, সেই ভার্চুয়াল ডেটের এক ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন। ভার্চুয়াল ডেটের মাঝেই অর্জুনের বোন অনসূলাকে দেখা গেল সবাইকে অভিনন্দন জানাতে। সেই ৫ জন বিজেতার মধ্যে একজনকে জন্মদিনের শুভেচ্ছাও জানালেন অভিনেতা। সেই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন সে সকল ব্যক্তিকে, যাঁরা তাঁর ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন শুধুমাত্র দুস্থ মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্যে। ৫ জন বিজেতার থেকে সবমিলিয়ে তাঁদের তহবিলে ৫ লক্ষ টাকা উঠেছে, বলে জানিয়েছেন অর্জুন।
[আরও পড়ুন: লকডাউনের একঘেয়ে জীবনে তড়কার স্বাদ নিয়ে এল ‘হিং’, অভিনয়ে মানালী-অপরাজিতা]
প্রসঙ্গত, গিভ ইন্ডিয়া এবং ফ্যান কাইন্ড অফিশিয়াল নামে দুই সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন অর্জুন। কারণ, এই দুই সংস্থার তরফে দিনমজুরদের আর্থিক সাহায্য কিংবা রেশন বিলি করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর তাদের এই মানবিক উদ্যোগেই শামিল হয়েছেন অর্জুন। অর্জুন বলেন, “করোনা ভাইরাস এমন সংকটজনক পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে যে আমাদের চারপাশের দিন আনি দিন খাই মানুষগুলোকে নিদারুন সমস্যার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে। সে আপনার প্রিয় চাটওয়ালা ভাই-ই হোক কিংবা ধোপা, কুলি, রিকশাচালক, ড্রাইভার-এঁরা সবাই সংকটের মধ্যে রয়েছে। আর এই তহবিলের টাকা তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্যই ব্যয় হবে।”
[আরও পড়ুন: বিতর্কিত পোস্টের জের, সাসপেন্ড করা হল কঙ্গনার বোন রঙ্গোলির টুইটার অ্যাকাউন্ট]
সর্বশেষ খবর
-
পাঞ্জাবেই সংখ্যালঘু হওয়ার পথে শিখেরা! ‘বেশি করে সন্তান নিন’, বলছে উদ্বিগ্ন অকাল তখত
-
কোর্টের নির্দেশে ‘অস্থায়ী’, বিরোধী দলনেতা হিসাবে সেই ঋতব্রতর নাম উঠল বিধানসভার বোর্ডে
-
পুকুরে অন্নপূর্ণার ফর্ম! টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন মহিলারা
-
রোজ মিষ্টি খাচ্ছেন! অজান্তে বাড়ছে টাক পড়ার আশঙ্কা, কী বলছেন চিকিৎসকরা?
-
হরমুজের পালটা ক্যালিফোর্নিয়া! মার্কিন ভূখণ্ড ‘দখল’ ইরানের, ধুন্ধমার মানচিত্র ‘যুদ্ধ’