Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Arjun Kapoor

‘জীবন অর্থহীন, তোমার কাছে শীঘ্রই আসছি!’ মৃত মাকে আবেগঘন চিঠি অর্জুন কাপুরের

২০১২ সালে ক্যানসারে মৃত্যু হয় অর্জুনের মা মোনা কাপুরের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২২, ১৮:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২২, ১৮:২৮

options
link
‘জীবন অর্থহীন, তোমার কাছে শীঘ্রই আসছি!’ মৃত মাকে আবেগঘন চিঠি অর্জুন কাপুরের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও সন্তানের কাছে মা একটু বেশিই প্রিয়। কারণ, এই মায়ের হাত ধরেই জীবনের অনেক কিছুরই হাতেখড়ি হয়। শিশুর মুখ থেকে প্রথম বের হওয়া শব্দই হল মা। তাই মাকে হারিয়ে জীবন অগোছালো থেকে যায়। ঠিক যেমন বনি কাপুর ও তাঁর প্রথম পক্ষের স্ত্রী মোনা কাপুরের ছেলে অভিনেতা অর্জুন কাপুর (Arjun Kapoor)। ২০১২ সালে মার্চ মাসে মৃত্যু হয় অর্জুনের মা মোনা কাপুরের। তারপর থেকেই ভীষণ একা অর্জুন। অন্যদিকে, বাবা বনি কাপুরের সঙ্গে শ্রীদেবীর বিয়েকেও মেনে নিতে পারেননি অর্জুন। মুখে হাসি থাকলেও, মনের মধ্যে ক্ষত রয়েই গিয়েছে অর্জুনের। আর তাই তো যখনই একা বসে থাকেন, কল্পনায় নিজেকে নিয়ে যান মায়ের কাছে। হ্যাঁ, মায়ের প্রয়াণের তিথিতে নস্ট্যালজিয়ায় ভেসে ইনস্টাগ্রামে পোস্ট দিলেন অর্জুন কাপুর।

অর্জুন তাঁর ইনস্টাগ্রাম পোস্টে শেয়ার করেছেন মায়ের সঙ্গে তাঁর এক ছোটবেলার ছবি। সেই পোস্টে তিনি লিখলেন, ‘মা আমি জানি তুমি উপর থেকে আমাকে আর অংশুলা দেখছ। ওখানেই তোমার সঙ্গে দেখা হবে। ১০ বছর তোমাকে দেখি না। তোমাকে জড়িয়ে ধরি না। তোমার গলার আওয়াজ শুনি না। এই জীবনটা একেবারেই অর্থহীন। সাফল্য হোক বা ব্যর্থতা কোনও কিছুরই মানে খুঁজে পাই না আর। মা খুব তাড়াতাড়ি দেখা হবে। এ জীবন নির্দয়! ‘

Advertisement

[আরও পড়ুন: ‘দ্য কাশ্মীর ফাইলসের জন্যই ডুবল বচ্চন পাণ্ডে’, দুঃখের কথা শেয়ার করলেন অক্ষয় ]

এই পোস্টের প্রতিটি শব্দে অর্জুনের মনের ভিতর ওঠা ঝড়ের আভাস মেলে। তবে মাকে তিনি কথা দিয়েছিলেন বোন অংশুলাকে সবসময় খুশি রাখবেন। কারণ, মায়ের কথায়, ‘অর্জুন তাঁর বীরসন্তান!’

অর্জুনের হাতে তেমন কোনও ছবি নেই। মালাইকা অরোরার সঙ্গে নাম জুড়ে মাঝে মধ্যেই খবরে আসেন তিনি। গুঞ্জনে রয়েছে চলতি বছরেই নাকি মালাইকার সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন অর্জুন কাপুর।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arjun Kapoor (@arjunkapoor)

 

[আরও পড়ুন: গুঞ্জনে ইতি, এপ্রিল মাসেই আলিয়াকে বিয়ে করছেন রণবীর কাপুর!]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.