সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোতেই আসছে দেবের ‘বাঘাযতীন’। শুক্রবার সোশ্যাল মিডিয়ার হাত ধরে অনুরাগীদের সুখবর দিলেন টলিউডের সুপারস্টার। যে ছবির লুকেই চমক দিয়েছিলেন দেব, এবার জানিয়ে দিলেন, ২০ অক্টোবর মুক্তি পাবে অরুণ রায় পরিচালিত ছবি ‘বাঘাযতীন’। বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতেও মুক্তি পাবে এই ছবি।
এ দেশ তোমার, এ দেশ আমার, এ দেশ তাঁদেরও, যাঁরা স্বাধীনতার জন্য দিয়েছেন প্রাণ। ৭৫ বছরেও ভোলা যায় না তাঁদের সেই বলিদান। বারবার ফিরে আসে তাঁদের গল্প। সিনেমার পর্দায় ফুটে ওঠে তাঁদের জীবন কাহিনি। এবার স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাহিনি বড়পর্দায় তুলে ধরতে চলেছেন প্রযোজক-অভিনেতা দেব।
অকুতোভয় বাঘাযতীন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সৈনিক। আত্মমর্যাদা ও জাতীয়তাবোধের অধিকারী ছিলেন তিনি। শোনা যায়, শুধুমাত্র একটি ছুরি নিয়ে তিনি একাই একটি বাঘকে মেরেছিলেন। সেই কারণেই তাঁকে বাঘাযতীন নামে ডাকা হত। এমন এক মানুষের ভূমিকায় অভিনয় করতে চলেছেন দেব। তাঁর প্রযোজনাতেই ছবিটি পরিচালনা করছেন অরুণ রায়।
[আরও পড়ুন: নিজের জন্মদিনের পার্টিতেই রহস্যজনক মৃত্যু ব্যক্তির! বিদ্যা বালনের চাঞ্চল্যকর দাবি, ‘খুন হয়েছেন’]
View this post on Instagram
২০২১ সালে ‘গোলন্দাজ’ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী হিসেবে বড়পর্দায় দেবকে দেখা গিয়েছিল। এসভিএফের পরিচালনায় সে ছবিটি পরিচালনা করেছিলেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এবার নিজের প্রযোজনাতেই স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে দেব। তাতেই অনুরাগীদের প্রত্যাশার পারদ তুঙ্গে। আরও একটি ব্লকবাস্টার সুপারস্টার উপহার দিতে চলেছেন, এমনটাই মনে করছেন তাঁরা।
[আরও পড়ুন: ‘বেশরম’ পোজে দীপিকার ধাঁধা! স্বামীর প্রাক্তনের পোস্টে ফোড়ন কাটলেন আলিয়া]
সর্বশেষ খবর
-
‘আমাদের ভোট ফিরিয়ে দিন’, এসআইআর ইস্যুতে জ্ঞানেশ কুমারের গ্রেপ্তারির দাবি মমতার
-
‘নাটক বন্ধ হোক’, কমিশনে ‘ভোটচুরি’ বিতর্কে টিএন সেশন তুলে কংগ্রেসকে পালটা বিজেপির
-
আগামী ৬ মাসে সুপার এল নিনো কাড়বে সাড়ে ৪ লক্ষ প্রাণ! রিপোর্ট ঘিরে আতঙ্ক
-
সলমনের রোষানলে খতম কেরিয়ার! ‘অভিশপ্ত’ ঐশ্বর্য অধ্যায় ভুলে প্রথমবার ভাইজানের পাশে বিবেক ওবেরয়
-
আয়ুষ্মানের কিনে দেওয়া রাইফেলে সাফল্য, এশীয় মঞ্চে সোনাজয়ী মেঘনার নেপথ্য কারিগর অভিনেতাই?