সুপর্ণা মজুমদার: স্বাধীনতার অমৃত মহোৎসবে শামিল বিক্রম ঘোষও। বাঙালি শিল্পীর সুরেই এবার সাধারণতন্ত্র দিবসের সকালে মুখরিত হবে দিল্লির রাজপথ। হ্যাঁ, তাঁর তৈরি মিউজিকেই প্যারেডে পারফর্ম করবেন ৫০০ নৃত্যশিল্পী।
তবে বিক্রম ঘোষ (Bickram Ghosh) একা নন, গ্র্যামি সম্মান জয়ী রিকি কেজের সঙ্গে হাত মিলিয়েই সাধারণতন্ত্র দিবসের জন্য স্পেশ্যাল মিউজিকটি তৈরি করেছেন তিনি। গানের কথাগুলি লিখেছেন সুগত গুহ। বুধবার বিশ্বখ্যাত শিল্পী বিক্রম ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করে সংবাদ প্রতিদিন ডিজিটাল। শিল্পী জানান, “আগামী ২৬ জানুয়ারি ১২ মিনিটের একটা পারফরম্যান্স হবে। আমরা যে মিউজিকটির জন্ম দিয়েছি, তাতেই দিল্লির রাজপথের প্যারেডে পারফর্ম করবেন ৫০০ জন নৃত্যশিল্পী। চার-পাঁচজন বিশিষ্ট কোরিওগ্রাফার তাঁদের তৈরি করেছেন।”

[আরও পড়ুন: ‘কিং ইজ ব্যাক’, মাদক কাণ্ডে ছেলের নাম জড়ানোর প্রায় ৪ মাস পর ইনস্টাগ্রামে ফিরলেন শাহরুখ]
অতিমারী আবহে এমন একটা সুযোগ পেয়ে যেমন উত্তেজনা হয়েছিল, তেমন কপালে চিন্তায় ভাঁজও পড়েছিল। কারণ একটাই। করোনা কালে দু’জনকে দুই শহরে বসে মিউজিক তৈরি করতে হবে। কিন্তু ইচ্ছাশক্তির কাছে যে সব প্রতিকূলতাকেই হার মানতে হয়! তেমনই হয় এক্ষেত্রেও। বিক্রমের কথায়, “আমি তখন কলকাতায়। রিকি বেঙ্গালুরুতে। মুখোমুখি আলোচনা করে কাজ করার সুযোগ মেলেনি। কিন্তু ইগো সরিয়ে রেখে দুই শিল্পী যখন একই লক্ষ্যে নিজেদের সেরাটা উজার করে দেন, তখন নিঃসন্দেহে একটা ভাল কিছু তৈরি হয়।” গ্র্যামি জয়ী রিকির সঙ্গে মিউজিক বানানোর অভিজ্ঞতা এভাবেই ভাগ করে নিলেন বিক্রম ঘোষ।

পারকাশন গুরু বিক্রম ঘোষ আরও বলছিলেন, “সাধারণতন্ত্র দিবসের (Republic Day 2022) কথা মাথায় রেখে গানটির মিউজিকে দেশাত্মবোধের ছোঁয়া রাখা হয়েছে। এতে যেমন ভারতীয় মিউজিকের গভীরতাও খুঁজে পাওয়া যাবে, তেমন তা বেশ পাওয়ারফুল।” এখন অধীর আগ্রহে ২৬ জানুয়ারির অপেক্ষায় রয়েছেন বাঙালি শিল্পী।অতিমারীতে দেখা স্বপ্ন সেদিনই বাস্তবায়িত হতে দেখবেন তিনি।
[আরও পড়ুন: ঠিক যেন সিনেমা! পুলিশি জেরায় বাংলাদেশি অভিনেত্রীকে খুনের রুদ্ধশ্বাস বর্ণনা স্বামীর]
সর্বশেষ খবর
-
মুখ্যমন্ত্রী বিজয়কে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, গ্রেপ্তার ডিএমকে বিধায়ক, অশান্তি তামিলনাড়ুতে
-
প্রাথমিক নিয়োগ দুর্নীতির চার্জশিটে নাম, আদালতে অনুপস্থিত মানিক, ক্ষুব্ধ আদালত
-
এবার উদয়ন গুহর বেআইনি নির্মাণেও বুলডোজার? মাপজোক করে কী নির্দেশ ভূমি সংস্কার দপ্তরের
-
ভুয়ো নথিতে ভিনরাজ্যের ক্রিকেটারদের সুযোগ দেন সিএবি কর্তা! বিতর্কে কী সাফাই অভিযুক্তর?
-
কোন রূপরেখায় বিশ্বকাপ খেলতে পারে ভারত? কানাডায় অ্যাকাডেমি খুলে কী উপলব্ধি ইস্টবেঙ্গল প্রাক্তনীর?