সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক রাজ কমল মুখোপাধ্যায়ের ‘নটী বিনোদিনী’ ছবি ঘোষণার পর থেকেই নানা বিতর্কের মুখে পড়ে। ‘বিনোদিনী একটি নটীর উপাখ্য়ান’ ছবিতে বিনোদিনীর চরিত্রে রুক্মিণীর লুক নিয়েও নিন্দুক মহলে নানা কটাক্ষ। তবে এসব বিতর্ককে পাশে রেখে জোরকদমে চলছিল এই ছবির শুটিং। কিন্তু হঠাৎই বিপত্তি। ছবির গোটা টিম আচকমাই ভাইরাল জ্বরে কাবু। ক’দিন আগে চৈতন্যলীলার শুটিংয়ের পরেই টিম মেম্বাররা একে একে জ্বরে কাবু হতে শুরু করেন। বাদ পড়েননি অভিনেত্রী রুক্মিণী মৈত্রও। হঠাৎ করে ছবির টিম জ্বরে কাবু হওয়ায় আপাতত বন্ধ হয়েছে ছবির শুটিং। সেকথাই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন পরিচালক রামকমল।
[আরও পড়ুন: পরনে কালো বল গাউন ও হিরের গয়না, অস্কারের মঞ্চে সৌন্দর্যের দ্যুতি ছড়ালেন দীপিকা]

সংবাদ প্রতিদিনের তরফ থেকে পরিচালক রামকমলকে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ”চৈতন্যলীলার দৃশ্য শুটিং চলছিল। এমনিতেই এই দৃশ্য় খুবই কঠিন। শুটিং শেষ হওয়ার পর থেকেই একে একে টিম মেম্বারদের জ্বর হতে শুরু করে। বাদ পড়েনি রুক্মিণীও। জ্বরের তীব্রতাও অনেক। বুঝতে পারছি না হঠাৎ করে এরকম ভাইরাল জ্বরে কাবু হল কী করে সবাই! আশা করি সবাই জলদি সুস্থ হয়ে উঠবে। সবাই সুস্থ হলে তবেই ফের শুটিং শুরু করব। ”

[আরও পড়ুন: ‘নাতু নাতু’র অস্কারপ্রাপ্তিতে আবেগাপ্লুত ভারতীয় সিনেমা মহল, কী প্রতিক্রিয়া বলিউডের? ]
সর্বশেষ খবর
-
যুদ্ধের পর জনশূন্য, ৬৪ বছর বাদে পর্যটনের হাত ধরে বেঁচে উঠতে চলেছে উত্তরাখণ্ডের ভূতুড়ে গ্রাম
-
পৃথিবী যেন আগুনের গোলা! বিশ্বের সর্বকালীন রেকর্ড ভেঙে ‘উষ্ণতম মাস’ আগস্ট
-
কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো মুখ্যমন্ত্রীর, আমিষ বিতর্ক সরিয়ে মাছ দিয়ে খেলেন ভোগ
-
মুখ-কাঁধ নড়তেই থাকে, চাইলেও থামানো যায় না! ‘ট্যুরেট সিনড্রোম’ চিনবেন কীভাবে?
-
‘পুরো বন্দে মাতরম নয়’, এবার কেন্দ্রের আদেশ উড়িয়ে সরকারি নির্দেশিকা কর্নাটকে