Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বলিউড সেলেবদের চুল কাটা

কোয়ারেন্টাইনে তারকাদের কাণ্ডকারখানা, বাড়িতেই পার্লার খুলে বসলেন বলিউড সেলেবরা!

দেখুন মজার ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২০, ১৭:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২০, ১৭:৪৬

options
link
কোয়ারেন্টাইনে তারকাদের কাণ্ডকারখানা, বাড়িতেই পার্লার খুলে বসলেন বলিউড সেলেবরা! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনে বাইরে যাওয়ার জো নেই। বন্ধ সব দোকানপাট, যান চলাচল। কড়া সতর্কতা জারি হয়েছে গোটা দেশে, যাতে অহেতুক কেউ বাড়ির বাইরে পা রাখতে না পারেন। তারকারাও সচেতনতা অবলম্বনে গৃহবন্দি রয়েছেন। অতঃপর বিউটি পার্লার যাওয়ার উপায়ও নেই। সবারই এক অবস্থা। অগত্যা বাড়িতেই যেন পার্লার খুলে বসেছেন তাঁরা! কখনও স্বামী আনন্দ আহুজার চুল কেটে দিচ্ছেন সোনম তো আবার কখনও বা রাজকুমার রাওকে দেখা যাচ্ছে প্রেমিকা পত্রলেখার চুল কেটে দিতে।

তারকাদের সবারই স্টাইলিং টিম থাকে। যেখানেই যান সবসময়েই তাঁদের ছায়াসঙ্গীর মতো কাছে থাকেন মেক-আপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট। কিন্তু লকডাউনের জেরে সেসব আপাতত অতীত। কারণ, বাড়িতেই থাকতে হচ্ছে সবাইকে। কিন্তু স্টাইল বজায় রাখাটাও তো জরুরী নাকি! চুল-দাঁড়ি বেড়ে স্টাইলের দফা রফা হচ্ছে। অগত্যা কোনও রকম উপায় না দেখে নিজেরাই বাড়িতে পার্টনারদের দিয়ে চুল কাটিয়ে নিচ্ছেন। আর সেসব মজার মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন তারকারা। শুরুটা করেছিল সেলেবদম্পতি বিরাট-অনুষ্কা। বিরাটের চুল বেড়ে যাওয়ায় হেঁশেলের কাঁচি দিয়ে তাঁর চুল কেটে দিয়েছিলেন অনুষ্কা। যার জন্যে স্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক। তার দিন কয়েক বাদেই সোনম কাপুরকে দেখা গেল আনন্দ আহুজার হেয়ার স্টাইলে নতুন লুক আনতে। এবার সেই তালিকাতেই নতুন সংযোজন রাজকুমার-পত্রলেখা এবং ভিকি কৌশল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: অভিনব উদ্যোগ বলিউডে, মহিলা পুলিশদের জন্যে তারকাদের ভ্যানিটি ভ্যান দিল প্রোডিউসার্স গিল্ড]

রাজকুমার এবং পত্রলেখা অনেক ধরেই লিভ-ইন করেন। লকডাউনেও একসঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। সম্প্রতি পত্রলেখা একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানেই অভিনেতা রাজকুমার রাওকে দেখা গেল মন দিয়ে একেবারে পেশাদার হেয়ার স্টাইলিশের মতো প্রেমিকা পত্রলেখার চুল কাটতে। ভিকি কৌশল অবশ্য তাঁর ভাই সানি কৌশলকে দিয়েই চুল কাটিয়েছেন। যার জন্য ভাই সানিকে ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে ভিকি লিখেছেন, “কোয়ারেন্টাইন কাট!” অন্যদিকে, হুমা কুরেশি কাউকে না পেয়ে একা হাতেই নিজের হেয়ারস্টাইল নিয়ে এক্সপেরিমেন্ট চালিয়েছেন। আর সেসব মজার মজার কাণ্ড-কারখানাও শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে ঘরবন্দি অনুরাগীরাও মজেছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

जहाँ चाह वहाँ राह 💇🏽 @rajkummar_rao ❤️⭐️

A post shared by Patralekhaa (@patralekhaa) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

#QuarantineCut by @sunsunnykhez 💥💇🏽‍♂️

A post shared by Vicky Kaushal (@vickykaushal09) on

[আরও পড়ুন: ‘ভক্তদের কি করোনা টেস্ট হয়েছে?’ তবলিঘি জামাত প্রসঙ্গে ববিতাকে পালটা দিলেন স্বরা]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.