Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
কমল হাসান

‘ইন্ডিয়ান ২’র সেটে দুর্ঘটনা, কমল হাসানকে জেরা করল চেন্নাই পুলিশ

পুলিশের কাছে এখনও জবানবন্দি দেননি ছবির পরিচালক শংকর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০২০, ১৬:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০২০, ১৬:১০

options
link
‘ইন্ডিয়ান ২’র সেটে দুর্ঘটনা, কমল হাসানকে জেরা করল চেন্নাই পুলিশ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ইন্ডিয়ান ২‘র সেটে দুর্ঘটনার পর কমল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল চেন্নাই পুলিশ। মঙ্গলবার থানায় উপস্থিতি হয়ে পুলিশের প্রশ্নের উত্তর দেন অভিনেতা। কিন্তু পুলিশের কাছে এখনও জবানবন্দি দেননি ছবির পরিচালক শংকর। কমল হাসানের সঙ্গে তাঁকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল পুলিশ। তবে জিজ্ঞাবাদের পর্ব চললেও ‘ইন্ডিয়ান ২’ ছবির শুটিং এখনও শুরু হচ্ছে না বলে জানা গিয়েছে। কারণ ছবির শুটিং যেখানে হচ্ছিল, সেখানে নাকি শুটিংয়ের কোনও অনুমতিই ছিল না। তবে কীভাবে ছবির প্রযোজক শুটিং শুরু করলেন, তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি।

ফেব্রুয়ারি মাসের শেষের দিকে চেন্নাইয়ের একটি স্টুডিওয় ‘ইন্ডিয়ান-২’ ছবির শুটিং চলছিল। মোটা বাজেটের ছবি। ছবিরই এক গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলাকালীন দেড়শ ফুট উচু ক্রেনের ওপর থাকা লাইটের সেট-আপ ভেঙে পড়ে। ঘটনায় মৃত্যু হয় ৩ জনের। সেখানেই পরিচালক শংকর উপস্থিত থাকলেও একটুর জন্য প্রাণে বেঁচে যান তিনি। তবে, তাঁর পায়ে আঘাত লাগে। শুটিংয়ের সময় কমল হাসানও সেখানেই ছিলেন। তবে একটু দূরে থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পান। অল্পের জন্য বেঁচে যান অভিনেত্রী কাজল আগারওয়ালও। দুর্ঘটনার পর মৃতদের পরিবারের সাহায্যার্থেও এগিয়ে আসেন কলম হাসান। প্রত্যেক পরিবারকে ১ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ আরও পড়ুন: ঝড়জলের রাতে রহস্যমৃত্যু বৃদ্ধার, ‘আগন্তুক’-এর টিজারে অনবদ্য সোহিনী ]

কিন্তু এরপর থেকেই জলঘোলা হতে শুরু করে। জানা যায়, চেন্নাইয়ের ইভিপি ফিল্ম সিটির যে স্টুডিওতে শুটিং চলছিল, লোকেশন হিসেবে অনেক দিন আগেই সেই জায়গাকে নিষিদ্ধ করে দিয়েছিল FEFSI (Film Employees Federation of South India)। এ প্রসঙ্গে FEFSI আধিকারিক বলেন, “দুর্ঘটনায় চন্দ্রন নামে যে প্রোডাকশন অ্যাসিস্ট্যান্টের মৃত্যু হয়েছে তিনি এই সংগঠনের একজন সদস্য ছিলেন। শুধুমাত্র উদাসীনতার জন্য আমরা চন্দ্রনের মতো একজন দক্ষ কর্মীকে হারালাম। FEFSI অনেকদিন আগেই ইভিপি স্টুডিওকে ‘ব্যানড’ করে দেওয়া হয়েছে। গতবছরও বেশ কিছু বিগ বাজেট ছবির শুটিং করার অনুমতি দেওয়া হয়নি সেখানে। কর্তৃপক্ষের অনুরোধের জন্যই ইভিপিতে আবার শুটিংয়ের জন্য অনুমতি দেওয়া হয়েছে। তবে ‘ইন্ডিয়ান ২’ শুটিংয়ের আগে যদি যথাযথভাবে সাবধানতা অবলম্বন করা হত কিংবা এই বিষয়গুলি একটু মাথায় রাখা হত, তাহলে হয়তো এরকম তরতাজা তিনটে প্রাণ হারাতে হত না।”

[ আরও পড়ুন: করোনা আতঙ্ক এবার বলিউডে, প্যারিস সফর বাতিল করলেন দীপিকা ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.