সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ফের ঝড় তুললেন রাখি সাওয়ান্ত৷ তবে সমস্যা একটাই৷ বিতর্ক কিছুতেই পিছু ছাড়ে না তাঁর৷ এক্ষেত্রেও ঘটল তাই৷ নেটদুনিয়ায় আরও একবার সমালোচিত হলেন ‘ড্রামা কুইন’৷ তবে চুপ করে থাকার পাত্রী নন তিনি৷ পরিবর্তে আবারও সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্টের মাধ্যমে জবাবও দিলেন রাখি৷
[ আরও পড়ুন: ‘মানব কম্পিউটার’ শকুন্তলা দেবীকে নিয়ে বায়োপিক, মূল চরিত্রে বিদ্যা বালান]
সম্প্রতি ‘ধারা ৩৭০’ নামে একটি ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি৷ যেখানে পাকিস্তানি তরুণীর চরিত্রেই অভিনয় করছেন৷ যিনি প্রকাশ্যে আনবেন শিশুদের জেহাদি বানানোর রহস্য৷ কিন্তু এখন প্রশ্ন হল শুটিংয়ের ব্যস্ততার মাঝে কী এমন ছবি পোস্ট করেছিলেন রাখি? তাঁর ইনস্টাগ্রামে নজর রাখলেই দেখা যাবে পাকিস্তানের পতাকা গায়ে জড়িয়ে ছবি পোস্ট করেছেন ‘ড্রামা কুইন’৷ ছবির নিচে তিনি লিখেছেন, ‘‘আমি ভারতকে ভালবাসি৷ তবে এটাই আমার ‘ধারা ৩৭০’ ছবির চরিত্র৷’’ রাখির ছবি দেখে তেলেবেগুনে জ্বলে ওঠে নেটিজেনদের একাংশ৷ নেটদুনিয়ায় বইছে সমালোচনার ঝড়৷ অনেকেই বলেন, রাখির নাকি ভারতের পরিবর্তে পাকিস্তানে গিয়েই বসবাস করা উচিত৷
[ আরও পড়ুন: রমজান নিয়ে ‘রাজনীতি’! নেটদুনিয়ায় কটাক্ষের শিকার মিমি]
সমালোচনার মাঝে যদিও মুখ বুজে থাকার পাত্রী নন রাখি৷ যে কোনও বিষয়ে মুখ তাঁকে খুলতেই হবে৷ নিন্দুকদের জবাব দিতে একটি ভিডিও পোস্ট করেন ‘ড্রামা কুইন’৷ তাতে ‘ধারা ৩৭০’ ছবিতে তাঁর চরিত্র নিয়ে জানান রাখি৷ ভারতের পাশাপাশি পাকিস্তানের বাসিন্দাদের তিনি ঠিক কতটা ভালবাসেন তাও জানান ভিডিও বার্তায়৷ তবে নিন্দুকদের মুখ বন্ধ করাতে গিয়ে বরং বিপত্তি বাড়িয়েছেন রাখি৷ সমালোচনার পাশাপাশি বেশিরভাগ অনুরাগী সোশ্যাল মিডিয়ায় তাঁকে ফলো না করার হুঁশিয়ারিও দিয়েছেন৷
View this post on Instagram
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!