Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Swarup Biswas

স্বরূপ বিশ্বাসকে নিয়ে টেকনিশিয়ানের অফিসে তল্লাশি, সুরুচি সংঘ-ফ্ল্যাটের পর পুলিশের রাডারে ফেডারেশন

সোমবার-মঙ্গলবার দু'দিন ফ্ল্যাট, সুরুচি সংঘের ক্লাবে ম্যারাথন তল্লাশির পর এবার পুলিশের রাডারে স্বরূপ বিশ্বাসের ফেডারেশনের অফিস।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ১৬:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ১৬:১৯

options
link
স্বরূপ বিশ্বাসকে নিয়ে টেকনিশিয়ানের অফিসে তল্লাশি, সুরুচি সংঘ-ফ্ল্যাটের পর পুলিশের রাডারে ফেডারেশন zoom
স্বরূপ বিশ্বাসকে নিয়ে ফেডারেশনের অফিসে তল্লাশি পুলিশের। ছবি- সংগৃহীত
Advertisement

গত ৪ জুন যৌন হেনস্থা, তোলাবাজি, খুনের চেষ্টা-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। অস্ত্র আইনে মামলাও দায়ের হয়েছে প্রাক্তন ফেডারেশন সভাপতির বিরুদ্ধে। আগামী ১৮ জুন পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতেই থাকতে হবে তাঁকে। এর মাঝেই সোমবার, মঙ্গলবার দু’দিন স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাট, সুরুচি সংঘের ক্লাবে ম্যারাথন তল্লাশি চালায় পুলিশ। ছাড় পেলেন না বুধবারও। খবর, এদিন বেলা নাগাদ স্বরূপ বিশ্বাসকে নিয়ে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওয় পৌঁছয় পুলিশ। এবার তদন্তকারীদের রাডারে ফেডারেশনের অফিস।

অভিযোগ, ‘গোটা টালিগঞ্জজুড়ে তোলাবাজি করতেন স্বরূপ বিশ্বাস। সরকারে ছিল বলে পুলিশও কোনও পদক্ষেপ করেনি। দিনের পর দিন কাজের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তুলেছেন।’ পরিচালক থেকে টেকনিশিয়ান, সর্বস্তরে একাধিপত্য কায়েম করে রাখার অভিযোগ স্বরূপের বিরুদ্ধে। ‘বিশ্বাস ব্রাদার্স’দের হাতেই ছিল টলিউডের কলকাঠি!

এখনও পর্যন্ত ২২ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে স্বরূপের বিরুদ্ধে। কাদের থেকে তিনি তোলাবাজি করেছেন? সেটাই খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগ, স্টুডিওপাড়ায় বছরের পর বছর ধরে দুর্নীতির ‘ঘুঘুর বাসা’ তৈরি করে রেখেছিলেন স্বরূপ বিশ্বাস। গ্রেপ্তার হতেই তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন শিল্পী থেকে প্রতিবেশীরা। প্রতিবেশীদের অভিযোগ, ‘গোটা টালিগঞ্জজুড়ে তোলাবাজি করতেন স্বরূপ বিশ্বাস। সরকারে ছিল বলে পুলিশও কোনও পদক্ষেপ করেনি। দিনের পর দিন কাজের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তুলেছেন।’ পরিচালক থেকে টেকনিশিয়ান, সর্বস্তরে একাধিপত্য কায়েম করে রাখার অভিযোগ স্বরূপের বিরুদ্ধে। ‘বিশ্বাস ব্রাদার্স’দের হাতেই ছিল টলিউডের কলকাঠি! গ্রেপ্তারির পর সোমবার ধৃত স্বরূপকে নিয়ে তাঁর নিউ আলিপুরের সাহাপুর কলোনির ফ্ল্যাটে প্রায় চার ঘণ্টা ধরে তল্লাশি চালায় পুলিশ। সেই অভিযানে মেলে গোপন ঘরের সন্ধান। এরপর মঙ্গলবার দুপুর পৌনে তিনটে নাগাদ স্বরূপকে সুরুচি সঙ্ঘের পুজোর মাঠে নিয়ে যাওয়া হয়। এদিনও প্রায় চার ঘণ্টা তল্লাশি চলে। সেসময়ে ক্লাবের বাইরে মোতায়েন ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী। এবার বুধবার দুপুরে ধৃত স্বরূপ বিশ্বাসকে নিয়ে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওর ফেডারেশনের অফিসে পৌঁছয় পুলিশ। জানা গিয়েছে, তালা ভেঙে অফিসে ঢোকার চেষ্টা করতে হয় তদন্তকারীদের।

Advertisement
Police intensify probe into Swarup Biswas case
স্বরূপ বিশ্বাসকে নিয়ে ভাঙা হচ্ছে ফেডারেশনের অফিসের তালা।

টলিপাড়ার দীর্ঘদিনের ক্ষোভ বিশ্বাস ব্রাদার্সের উপর। অভিযোগ ছিল, দাদা অরূপ বিশ্বাসের ক্ষমতাকে কাজে লাগিয়ে টলিউডে একছত্র আধিপত্য বিস্তার করে বসেছিলেন স্বরূপ। অভিনেতা-অভিনেত্রী থেকে কলাকুলশী, সকলেই তাঁর অত্যাচারের শিকার। গত বৃহস্পতিবার রাতে অবশেষে এক মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় স্বরূপকে। অভিযোগকারিনী জানান, দু’বছর ধরে কোনও কাজ পাননি তিনি। বরং কাজ চাইতে গেলে পালটা তাঁর কাছ থেকে টাকা দাবি করা হয়। শুধু তাই নয়, টাকা না দিলে ভবিষ্যতে কাজ দেওয়া হবে না বলেও জানানো হয়। এরপর দু’বছর পর ফের কাজের খোঁজে স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। তবে স্বরূপের কুকীর্তির কড়চা এখানেই শেষ নয়! ওই মহিলা এও অভিযোগ করেছেন যে, গত মার্চ মাসে স্বরূপের দলবল তাঁর বাড়িতে অস্ত্র নিয়ে চড়াও হয় তাঁকে খুন করার উদ্দেশে। ফেডারেশনের ওই মহিলা সদস্যের বিস্ফোরক অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার তৎপর হয় নিউ আলিপুর থানা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.