Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬

এশিয়ার সেরা ছবি ‘দঙ্গল’, রাসেলের হাত থেকে অ্যাওয়ার্ড নিলেন সাক্ষী

মঞ্চেই হলিউড অভিনেতার কাছে ভারতীয় অভিনেত্রী আরও কী চাইলেন জানেন? দেখুন ভিডিও-

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০১৯, ১৭:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০১৯, ১৭:২২

options
link
এশিয়ার সেরা ছবি ‘দঙ্গল’, রাসেলের হাত থেকে অ্যাওয়ার্ড নিলেন সাক্ষী zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দঙ্গল’-এর সাফল্যের কাহিনি শেষ হওয়ার নামই নেই। এবার অস্ট্রেলিয়ায় স্বীকৃতি পেল আমিরের ছবি। অস্ট্রেলিয়ান অ্যাকাডেমি অফ সিনেমা অ্যান্ড টেলিভিশন আর্টস (AACTA)-এ এশিয়ার সেরা ছবির তকমা পেল ভারতীয় ছবি। তবে পুরস্কার মঞ্চে দেখা মিলল না আমিরের। টিমের হয়ে অ্যাওয়ার্ড নিলেন টেলিভিশন ক্যুইন সাক্ষী তনওয়ার। তাও আবার অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রো’র হাত থেকে। এ সুযোগ ছাড়েননি সাক্ষী। শুধু অ্যাওয়ার্ড নিয়েই ক্ষান্ত হননি অভিনেত্রী। হলিউড অভিনেতা কাছে থেকে আলিঙ্গনও আদায় করেছেন আবদার করে। দেখুন সে ভিডিও-

Advertisement

[রিয়্যালিটি শোয়ের সেটে কাঁদলেন ক্যাটরিনা, চোখের জল মোছালেন সলমন]

ছবিতে আমিরের স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল সাক্ষীকে। আমির নিজে এক সাক্ষাৎকারে জানান, টেলিভিশনে সাক্ষীর অভিনয়ের ভক্ত তাঁর মা। তিনিই আমিরকে সাক্ষীর কথা বলেছিলেন। সেটে যখন সাক্ষী পারফর্ম করেন, তখনই আমির অভিনেত্রীর জাত চিনে যান। অ্যাওয়ার্ড মঞ্চেও সেই জাত চেনালেন সাক্ষী। লালপেড়ে সাদা শাড়িতে সকলের মন জয় করে নেন।

Check-out-Sakshi-Tanwar-hugs-Russell-Crowe-while-receiving-Best-Asian-Film-Award-for-Dangal-3 (1)

জানান, ভারতীয় হিসেবে এই অ্যাওয়ার্ড গ্রহণ করতে পেরে তিনি গর্বিত। আমির, পরিচালক উপস্থিত না থাকলেও তাঁদের তরফ থেকেও ধন্যবাদ জানান। এরপরই সুযোগ বুঝে রাসেলের কাছে আলিঙ্গনের একটি ছোট্ট আবেদন জানিয়ে বসেন। হলিউড অভিনেতা ভারতীয় অভিনেত্রীর কথা রাখেন। পরে আফটার পার্টিতেও একসঙ্গে দেখা যায় দু’জনকে।

Check-out-Sakshi-Tanwar-hugs-Russell-Crowe-while-receiving-Best-Asian-Film-Award-for-Dangal-2

[আরাধ্যাকে নিয়ে খোঁটা, মহিলাকে কী জবাব দিলেন অভিষেক?]

অ্যাওয়ার্ড ফাংশনে উপস্থিত ছিল শাবানা আজমি, অনুপম খেররাও। রাসেলের সঙ্গে ফ্রেম শেয়ার করেন শাবানাও। অনুপমও বহুদিন বাদে হলিউডের বন্ধুদের সঙ্গে দেখা করতে পেরে উচ্ছ্বসিত।

তবে অ্যাওয়ার্ড ফাংশনে ভারতের অন্যতম আকর্ষণ ছিল ‘দঙ্গল’। অ্যাওয়ার্ডের পরে সাক্ষী-রাসেলের ঘনিষ্ঠতা। কিছুদিন আগেই বিগ বস-এর ঘরে সাক্ষী তনওয়ারকে ট্যারা বলে কটাক্ষ করেছিলেন আরেক টেলিভিশন অভিনেত্রী হিনা খান। গোটা ইন্ডাস্ট্রি তার উত্তর দিয়েছিল। কিন্তু সাক্ষীর তরফ থেকে সে বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। AACTA-এর মঞ্চে রাসেলের থেকে অ্যাওয়ার্ড নিয়ে যেন কিছু না বলেও সেই কটাক্ষের জবাব দিয়ে দিলেন অভিনেত্রী।

[আজব নামে চিনে মুক্তি পেতে চলেছে ‘বজরঙ্গি ভাইজান’]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.